আশাশুনিতে ইউএনওর সঙ্গে খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মতবিনিময়
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ুর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় উৎসব, বিশেষ করে বড়দিন উদযাপনসহ নানা স্থানীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ইউএনও শ্যামানন্দ কু-ু খ্রিষ্টান সম্প্রদায়ের যেকোনো সুখে-দুঃখে পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অ্যাসোসিয়েশনের আশাশুনি উপজেলা শাখার সভাপতি পিউশ হালদারের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি জাকোব আচারী, সাধারণ সম্পাদক লালন সরকার, আইনবিষয়ক সম্পাদক অর্লান্দ ম-ল, সদস্য সোহেল হালদার ও বিনয় ম-ল। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম ও স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন।









