আশাশুনিতে একীভূত শিক্ষা প্রশিক্ষণ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা অফিসার্স ক্লাবে শনিবার সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সদস্যদের নিয়ে একীভূত শিক্ষা (ইনক্লুসিভ এডুকেশন) বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আইডিয়াল’ এই প্রশিক্ষণের আয়োজন করে।
লিলিয়ান ফন্ডস্ নেদারল্যান্ডস-এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। স্বাগত বক্তব্য দেন আইডিয়াল ম্যাপিং সিভিআর প্রজেক্টের ফোকাল পারসন। এ ছাড়া সিডিডির প্রতিনিধি ইফতেখার আহমেদ শরফুল অনলাইনে যুক্ত হয়ে ‘সাইন ল্যাঙ্গুয়েজ’ বা ইশারা ভাষার ওপর বিশেষ সেশন নেন।












