চেক জালিয়াতির মামলা সাতক্ষীরায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সংবাদদাতা: চেক জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ মামুনুর রশিদকে আটক করেছে সাতক্ষীরা পুলিশ। আটক শেখ মামুনুর রহমান সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকার শেখ হারুন অর রশিদের ছেলে। ২৩ মে সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানা পুলিশ জানান, তার বিরুদ্ধে সাতক্ষীরা কোর্টে চেক জালিয়াতির ৫টি সিআর মামলা রয়েছে। পুলিশ জানায়, মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে চার বছরের সশ্রম কারাদন্ডের রায় দেন।
ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখার কর্মকর্তা আবু মুছা জানান, ভোমরা বন্দরের ব্যবসায়ি মেসাস মুন ইন্টরন্যাশনার এর প্রোপাইটার, সাতক্ষীরা সুলতানপুর এলাকার বাসিন্দা শেখ মামুনুর রশিদ তার ব্যবসায়িক কাজে ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে বিনিয়োগ গ্রহণ করেন।
সর্বশেষ তার কাছে ব্যাংকের সমূদয় পাওনা ২ কোটি ২১ লাখ টাকা। একই সময়ে ব্যাংকের পাওনা পরিষোধ করতে না পারায় তার বিরুদ্ধে ৫টি চেক জালিয়াতির মামলা দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এসব মামলায় আদালত তাকে ৪ বছরের সাজা প্রদান করেছে।









