তালায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা
তালা প্রতিনিধি: নাগরিক উদ্যোগ বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং তাদের প্রতি বিদ্যমান বৈষম্য লাঘবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটি ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্প তালা উপজেলাসহ বাংলাদেশের ৯টি জেলায় বাস্তবায়ন হচ্ছে। অ্যাডভোকেসি সভাটি মঙ্গলবার (১২ মে) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দলিত নেত্রী সোমা সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান। নাগরিক উদ্যোগ’র ফিল্ড কো-অর্ডিনেটর জুয়েল সরকার’র পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলিত নেত্রী জয়ন্তী রানী মন্ডল, স্বরসতী দাস, সুমিত্র সরকার ও বিডিইআরএম সাতক্ষীরা জেলা সভাপতি দিলীপ কুমার দাস প্রমুখ। এসময় প্রজেক্ট অফিসার সুমিত্রা সরকারসহ দলিত ও বিডিইআরএম’র নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ এবং সুশীলসমাজ প্রতিনিধি উপস্থিত ছিলেন।












