রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও কর্মসংস্থানের আর্থিক সহায়তা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও কর্মসংস্থানের আর্থিক সহায়তা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরা শহরের মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। একই সঙ্গে দুটি পরিবারের স্বাবলম্বী হওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি মো. নুরুল হকের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিবছরের ন্যায় এবারও কমিটির নিজস্ব অর্থায়নে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে এই লুঙ্গি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর শেখ শফিক-উদ দৌলা সাগর, সভাপতি মো. নুরুল হক, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সাঈদ, যুগ্ম সম্পাদক আবু তালেব, আব্দুল জলিল পেশকার, দপ্তর সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুস সামাদ, ব্রিটিশ রায়, আতিয়ার মুহুরী ও মনজুরুল আলম। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ইরানের

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরানের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে এবং তাদের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। তবে নিরাপত্তা ও ভিসা জটিলতা এড়াতে দলটি অনুশীলন ক্যাম্প করবে মেক্সিকোতে।
শনিবার (২৩ মে) ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, ফিফা তাদের অনুরোধে বিশ্বকাপের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের অনুমোদন দিয়েছে। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল ম্যাচের আগে ও পরে নিজেদের নির্ধারিত ক্যাম্পে অনুশীলন করবে।

ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, দলটির ক্যাম্প হবে মেক্সিকোর তিজুয়ানায়, যা যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর দক্ষিণে অবস্থিত। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফিফা।

মেহদি তাজ বলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের বেস ক্যাম্প ফিফার অনুমোদিত হতে হয়। ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং তেহরানে ফিফা মহাসচিবের সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর তাদের আবেদন গ্রহণ করা হয়েছে।

ইরান ‘জি’ গ্রুপে খেলবে। দলটি ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে যথাক্রমে ১৫ ও ২১ জুন মাঠে নামবে। এরপর ২৬ জুন ওয়াশিংটনের সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

ফেডারেশন আরও জানিয়েছে, বেস ক্যাম্প মেক্সিকোতে সরিয়ে নেওয়ার ফলে সম্ভাব্য ভিসা সমস্যার সমাধান হবে। দলটি ইরান এয়ারের ফ্লাইটে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে যাতায়াত করবে।

এবারের আসরে অংশ নেওয়ার মাধ্যমে টানা চতুর্থবার এবং সব মিলিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলবে ইরান। তবে এখনো পর্যন্ত তারা কখনোই প্রথম রাউন্ড পেরোতে পারেনি।

দেবহাটায় ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সংলগ্ন ‘আর-রাহমা’ মসজিদের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ
দেবহাটায় ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সংলগ্ন ‘আর-রাহমা’ মসজিদের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় নবনির্মিত ‘আর-রাহমা’ পাঞ্জেগানা মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদটির যাত্রা শুরু হয়। মসজিদ কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম রশিদ সরদার, মরহুম রউফ সরদার ও মরহুম গফুর সরদারের সন্তানেরা নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেছেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩মে) রাত ৮টায় বাঁকাল মার্কাজ মসজিদের সামনে ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শেখ মমতাজ উদ্দীন মম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. রেজাউল ইসলাম রেজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মো. সুরমান আলী। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম, সহ-সভাপতি মীর মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, হযরত আলী, সাংগঠনিক সম্পাদক কিবরিয়া হোসেন, কোষাধ্যক্ষ সাদিক উদ্দীন, সদস্য আবু হুরাইরা, আবু মুসাসহ এসময় ৯টি ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হয়। এসময় কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।