শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

দেবহাটার কুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর ইসলাম সাহাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
দেবহাটার কুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর ইসলাম সাহাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দক্ষিণ কুলিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব নুর ইসলাম সাহাজী (৮০) আর নেই। শনিবার (২৩ মে) রাত ১.৩০ টার সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা মরহুম নুর ইসলাম দেবহাটা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ছিলেন। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে শনিবার রাত দেড় ঘটিকার সময় ইন্তেকাল করেন। শনিবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও দেবহাটা থানার ওসি তদন্ত রেজাউল ইসলাম এর নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে জোহর নামাজ বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

 

এসময় দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মোল্ল্যা, কুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জামাত আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা রুহুল আমিনসহ জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের জানাজা নামাজ পড়ান দক্ষিণ কুলিয়া ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ কবিরুল ইসলাম।

Ads small one

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ছোট চ-ীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার সময় বাড়ির পাশে খেলার ছলে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলিয়ার পি কে বি ফুটবল মাঠে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ম্যাচ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
কুলিয়ার পি কে বি ফুটবল মাঠে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ম্যাচ

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার ১ নম্বর কুলিয়া ইউনিয়নের পি কে বি ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সৌহার্দ্য বৃদ্ধি ও স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ ম্যাচের আয়োজন করা হয়। ম্যাচটি পরিচালনা করেন রবিউল ইসলাম ও স্থানীয় চিকিৎসক আশরাফুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১ নম্বর কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনজুরুল মোরশেদ মিলন এবং কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু। এ ছাড়া স্থানীয় অন্যান্য নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা মাঠে উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই।