শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

নিয়মে বড়সড় পরিবর্তন আনছে আইসিসি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
নিয়মে বড়সড় পরিবর্তন আনছে আইসিসি

ক্রিকেট বেশ কিছু নিয়মে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ মে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিতব্য আইসিসির বোর্ড সভায় অনুমোদন হয়ে গেলে শিগগিরই কার্যকর হতে পারে নতুন কিছু নিয়ম।
ওয়ানডে ম্যাচে ১ ঘণ্টা ১০ মিনিট পরপর দুইবার পানিপান বিরতি থাকে। পানি পানের এই বিরতির সময় হেড কোচ মাঠে ঢুকে খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। টি-টোয়েন্টি ম্যাচে ইনিংস বিরতি কমানো হচ্ছে। বর্তমানে দুই ইনিংসের মাঝে ২০ মিনিট বিরতি থাকে। নতুন প্রস্তাব অনুযায়ী সেটি কমিয়ে ১৫ মিনিট করা হতে পারে।

অবৈধ বোলিং অ্যাকশন ধরতে হক-আই প্রযুক্তির ব্যবহারেরও কথা ভাবা হচ্ছে। অন-ফিল্ড আম্পায়ারদের হক-আই ডেটা ব্যবহারের সুযোগ দেওয়ার কথা ভাবছে আইসিসি। এর মাধ্যমে ম্যাচ চলাকালেই সন্দেহজনক বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করা সহজ হবে।

টেস্ট ম্যাচ চলাকালীন প্রয়োজনে লাল বলের বদলে পিঙ্ক বা গোলাপী বল ব্যবহার হতে পারে। আবহাওয়া বা আলোজনিত সমস্যায় দুই দলের সম্মতিতে ডে-নাইট কন্ডিশনে খেলা চালিয়ে যেতেই এই পরিকল্পনা।

Ads small one

খোলা কিতাব

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
খোলা কিতাব

মোঃ রহমত আলী
তিঁনি তো আছেন সাক্ষী,
যা হয়েছে, যা হচ্ছে, আর যা যা হবে,
বিচারকেরও বিচারক, মহা ন্যায়বিচারক।
এখানে সত্য-মিথ্যা প্রমাণ-নির্ভর,
কিন্তু সেদিন ওখানে.. সবার খোলা কিতাব।

তিঁনি তো আছেন দেখছেন,
কে মৌ-লভী, কে মৌলবী, আর কে মোল্-লা,
যার যা ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা সবই।
এখানে জল ঘোলা করে পার পেলেও –
ওখানে কিন্তু সেদিন.. নিশ্চিত জবাবদিহি।

তিঁনি তো আছেন অন্তর্যামী,
কে-বা চোর! কে-বা সাধু! অজানা নেই তাঁর।
কোনটা সুদ, কোনটা ঘুষ, কোনটা তওফা!
এখানে সব ঢাকা, নানা মুখোশে ও পোশাকে,
কিন্তু ওখানে সেদিন.. পরিমাপ ও পরিণাম।

ক্ষতবিক্ষত কানন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
ক্ষতবিক্ষত কানন

মোঃ রহমত আলী
শহরের সজ্জিত বাগিচাগুলো বিবর্ণ প্রায়,
প্রজাপতি উড়তে দেখা যায় না তেমন আর!
ডাকে না কাক, ডাকে না সুরে সুরে কোকিল;
গুলবাহারে অবহেলিত কতো ফুল কতো কুঁড়ি।

পুষ্পগুলো অবিরত নির্যাতিত হায়্ গুলবাগে,
পাখিদের কান্নায় বাতাস ভারী কানন জুড়ে!
শহরের সাজ-সাজ-রব গোলকধাঁধার ন্যায়,
জীবন্ত লাশ ঘুরে বেড়ায় পথে ঘাটে ফুটপাতে।

অনাকাক্সিক্ষত নির্যাতন, অপ্রত্যাশিত হত্যা,
প্রতিনিয়তই শহরজুড়ে ক্ষতবিক্ষত আর্তনাদ!
অনিরাপদ আজ বাগিচা রহস্যময় রক্তস্রোতে;
মেতে উঠেছে কারা গুলিস্তানের ধ্বংসলীলায়?

গীতাঞ্জলির সুরে আজও বাজে সেই অমৃত বাণী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
গীতাঞ্জলির সুরে আজও বাজে সেই অমৃত বাণী

অরুণ সান্যাল
শ্রাবণ আকাশ আজ বরিষণে ম্লান হয়ে আসে
তোমার প্রয়াণলগ্নে মন মোর বিষাদে ভাসে!
বাইশে শ্রাবণের ধারা ঝরে পড়ে অবিরল পাতার মায়ায়,
তুমি চলে গেছ বহু দূরে, তবু আছ অন্তরের গহনায়।
তোমার লেখনীতে
ফুটে উঠত বাংলার মাটি আর সুজলা-সুফলা নদী,
আজো তোমাকেই স্মরণ করি প্রতি ক্ষণে, প্রতিপদী।
“সোনার তরী” বেয়ে তুমি চলে গেলে চিরকালের তরে
তোমার অভাব আজও মোরা অনুভব করি অন্তরে।
গীতাঞ্জলির সুরে আজও বাজে সেই অমৃত বাণী,
তোমার কীর্তিগাথা গাইছে মোদের প্রতিটি তরুণ প্রাণী।
রক্তকরবীর আলোয়
আজও খুঁজে ফিরি মুক্তির ঠিকানা,
তোমার ভাবের রাজ্যে নেই তো কোনো সীমানা।
তুমি তো শুধু কবি নও, তুমি বাঙালির প্রাণ,
তোমার স্মরণে আজ হৃদয়ে বেজে ওঠে বিষাদের গান!
পঁচাশির শ্রাবণ দিনে নিভেছিল তোমার নশ্বর প্রদীপ,
তোমার অমর বাণী
আজও জ্বলে হৃদয়ে, উজ্জ্বল প্রদীপ্ত দ্বীপ।
হে বিশ্বকবি,
তোমার চরণে জানাই মোর শত কোটি প্রণাম,
বাংলা সাহিত্যের ইতিহাসে
চিরদিন অমর থাকবে তোমার নাম।