বক্তব্য খ-িতভাবে প্রচারের প্রতিবাদ জানালেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সংবাদদাতা: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক তাঁর একটি বক্তব্য খ-িত ও প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। এতে তাঁর বক্তব্যের মূল অর্থ বিকৃত হয়েছে এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণœ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
শুক্রবার রাতে এক প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার শিবপুর ইউনিয়নে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যের একটি অংশকে অপব্যাখ্যা করা হয়েছে। বিশেষ করে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত বিষয় নিয়ে কথা বলার সময় তিনি কোনো ব্যক্তিগত মতামত দেননি। বরং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক নারী নিজে যে বক্তব্য দিয়েছিলেন, সেটিই তিনি অনুষ্ঠানে উল্লেখ করেছিলেন।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘ওই নারী জানিয়েছিলেন, তিনি গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকতে চান এবং সারাজীবন তাঁর সেবা করে যেতে চান। আমি বক্তব্যে কেবল ওই নারীর নিজের বক্তব্য ও অবস্থানের বিষয়টি উল্লেখ করেছি। কিন্তু দুঃখজনকভাবে কিছু গণমাধ্যমে এমনভাবে সংবাদ প্রচার করা হচ্ছে, যেন কথাগুলো আমার নিজের ব্যক্তিগত মতামত। এটি বিভ্রান্তিকর ও অসঙ্গতিপূর্ণ।’
সংসদ সদস্য আরও স্পষ্ট করেন, তাঁর বক্তব্যের মূল সুর ছিল নীতি-আদর্শ ও নেতৃত্বের দায়িত্বশীলতা। নেতৃত্বের পর্যায়ে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক কর্মকা-ের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট সংগঠনের উচিত তা গুরুত্বের সঙ্গে দেখা এবং নৈতিকতার প্রশ্নে কোনো আপস না করা।
বক্তব্যের একাংশ প্রচার করে তাঁকে কোনো ব্যক্তির কর্মকা-ের সমর্থক হিসেবে উপস্থাপন করাকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, যেকোনো তথ্য বা বক্তব্য প্রচারের আগে তার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করা উচিত।









