রইচপুর উত্তরপাড়া ব্রিজ ও সড়ক পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
সংবাদদাতা: সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রইচপুর উত্তরপাড়া সংলগ্ন ব্রিজ ও তৎসংলগ্ন চলাচলের রাস্তার বেহাল দশা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শনিবার (১১ এপ্রিল) সকালে ব্রিজের দুই পাশের মালিকানা (ব্যক্তিগত) জমি ও চলাচলের পথ সরেজমিনে পরিদর্শন করেন তারা। এসময় নেতৃবৃন্দ এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে রাস্তার উন্নয়ন ও প্রশস্তকরণ বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী অধ্যাপক ওমর ফারুক, সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম বকুল, সাতক্ষীরা পৌর সাত নম্বর ওয়ার্ড আমির হাফেজ মাও. নুরুল হক, সেক্রেটারি আব্দুর রহিম, সহ-সভাপতি আবুল কাশেম, যুব বিভাগের মিডিয়া সম্পাদক তরিকুল ইসলাম স্বাধীনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









