শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে জমি জবরদখলে বাধা এক বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
শ্যামনগরে জমি জবরদখলে বাধা এক বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন

পত্রদূত রিপোর্ট: জমি জবরদখলে বাাঁধা দেওয়ায় দীনেশ কুমার মিস্ত্রী নামের এক বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে স্ত্রী সুষমা মিস্ত্রীকে মারিপট করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙগাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক জখম দীনেশ মিস্ত্রীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়পাংগাশিয়া গ্রামের সুব্রত কুমার মিস্ত্রী জানান, তার কাকা দীনেশ কুমার মিস্ত্রীর(৬৬) সাথে ভিটা জমি নিয়ে প্রতিবেশি প্রভাষ মিস্ত্রীর ছেলে যোগেশ মিস্ত্রী ও নরেশ মিস্ত্রী, অধীর মিস্ত্রীর ছেলে প্রভাত মিস্ত্রী, সুরেশ মিস্ত্রী ও রুহিত মিস্ত্রীর দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। জমি জবরদখল করার জন্য ওই চক্রটি কাকা দীনেশ মিস্ত্রীকে দীর্ঘদিন ধরে হুমকি ধামকি দিয়ে আসছিলো।

 

এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুর ১২টার দিকে যোগেশ, নরেশ, প্রভাত, সুরেশ ও রহিতসহ কয়েকজন কাকার বাড়িতে ঢুকে ঘেরা ও বেড়া ভাংচুর করে কাকার কিছুটা জমি দখল করে ঘেরা দিতে থাকে। এ সময় তারা দুটি আমগাছ, একটি সবেদা গাছ ও একটি সজিনা গাছ কেটে নিয়ে যায়। ঘেরা ভাংচুর ও তাছ কাটতে বাধা দেওয়ায় কাকা দীনেশ কুমার মিস্ত্রীকে আম গাছে বেঁধে নির্যাতন করা হয়।

 

কাকাকে উদ্ধারে এগিয়ে গেলে কাকিমা সুষমা মিস্ত্রীকে মারপিট করা হয়। এ সময় হামলাকারিরা কাকার ঘরের মধ্যে ঢুকে সোনাদানা ও নগদ টাকা নিয়ে যায়। দীনেশ কুমার মিস্ত্রীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাকিমা সুষমা মিস্ত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

এ ব্যাপারে বুধবার বিকেল ৫টায় নরেশ মিস্ত্রীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, বিষয়টি তার জানা নেই। কর্তব্যরত অফিসারের কাছে জেনে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

 

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।