শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে “দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকালে লেকভিউ কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্যদের অংশগ্রহণে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনা’র আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল হক।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুদক সজেকা খুলনা’র উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী, দুদক জেলা কার্যালয় বাগেরহাটের উপপরিচালক আতিকুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, দুদক সজেকা খুলনা’র উপসহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালার শুরুতে প্রধান অতিথি দুদক বিভাগীয় পরিচালক মোঃ ফজলুল হকসহ উপস্থিত অতিথিদেরকে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

 

প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। এসময় সাতক্ষীরা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান।

Ads small one

অসহায়ের বন্দী দশা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
অসহায়ের বন্দী দশা

সুদয় কুমার মন্ডল
প্রকৃতির অপত্য স্নেহে শৈশব কৈশোর যৌবন
স্রোতস্বীনির ন্যায় বিরামহীন গতিতে চলেছে
বর্ধিষ্ণু জীবনের সূচনায় মায়াবী পৃথিবীর
আঁচল ধরে দেখেছি কত স্বপ্ন দুঃস্বপ্নের রাত্রি।

চন্দ্র খোচিত রাত্রি অপরূপ মনোহর
সূর্যের হাসি মুখ জানায় জাগতিক সম্ভাষণ
নীল আকাশের নিচে চলে জাগতিক উৎসব
ভালো-মন্দ সুখ-দুঃখ সবই বিরাজমান ।

তথাপি গরিয়সী ভুবনে মানুষ স্বার্থপর
স্বভাবজাত প্রাপ্ত মানুষের উত্তরাধিকার
এ তপবন নিছক মায়াবী আবাসন
প্রেম প্রীতি ভালবাসা সবই মরীচিকা।

বার্ধক্য জীবনের শেষ ঠিকানা
চুল দাড়ি সাদা হয় দন্ত পড়ে যায়
বধির কর্ণ চক্ষুদ্বয় দৃষ্টিহীন চরণ যুগল
দেহেরভার বইতে অক্ষম,কত অসহায়ত্ব বরণ

গতিময় সংগ্রামী জীবন ক্ষণিক স্থিতি
জীবন সায়াহ্নে পরাজিত বন্দী সৈনিক
স্রোতহীন নদীসহস্র শৈবালদাম বধে তারে
ক্ষণজীবনের লব্ধ অভিজ্ঞতার ফসল।

ভেঙেছে নদী, ভেঙেছে ঘর
ছিঁড়েছে চাকরির খাতা
তবুও দাঁড়িয়ে একলা মানুষ
জেগে ওঠা চরের মাথা।

নাম নেই তার ইতিহাসে
আছে শুধু আজীবনের ব্যথা
সেই মানুষটাই কিংবদন্তি
যে হার মানেনা কোথা-

 

মা এবং আমি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
মা এবং আমি

গাজী গিয়াস উদ্দিন
আমার মা আমার আল্লাহ আর আমি
আমরা তিনজনই একত্রে বাস করতাম
এখন মা নেই
প্রভু আছেন
মা প্রভুর কাছেই আছেন।

মা আমাকে সৃষ্টিকর্তার মতোই ভালোবাসতেন
মায়ের আঁচলের নিচেই ভালোবাসা ও আমি ঘুমাতাম
মা ফজরে আমাকে জাগাতেন
আমি ও মা আল্লাহর কাছে চলে যেতাম।

পৃথিবীর সকল বৈভব-সকল আশা আকাঙ্খা
জীবনের সকল সাহস ও সহায় মাকে ঘিরে পেয়েছি
এখন আর চিন্তা কিসের-
আমি ও মা দুজনই আল্লাহর কাছে আছি।

পুড়ে পুড়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
পুড়ে পুড়ে

অনিমেষ চন্দন
বাতাসে আগুন লেগে কিভাবে পোড়ে
তুমি তো দেখো না
বোঝনা কিভাবে দগ্ধ হলে মানুষের মন
ফেরার আর আশা থাকে না
তবু তো আগুন নিয়ে খ্যালো রাত-দিন
কে কোথায় কিভাবে দগ্ধ হয়
পুড়ে যায় সময় আঁচে
তুমি তার খবর রাখো না!

পিপাসায় পুড়ে গেলে মন
মানুষের কতটুকু অবশিষ্ট থাকে
সেসব হিসেবে-নিকেশ তুমি তো রাখো না
জানলে না দ্বিধা-দ্বন্ধের প্রদীপের আলো
কতটুকু শিখা কতদূর পোড়াবার
সামর্থ্য আছে তার
কখনো নেও নি-খবর
কেমন আগুনে আজ পুড়ে পুড়ে নিজেই অঙ্গার!