শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী

এসএম শহীদুল ইসলাম: ​সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে বাংলা বিষয়ের এই পরীক্ষায় জেলার ১৭টি কেন্দ্রে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তবে মোট পরীক্ষার্থীর একটি উল্লেখযোগ্য অংশ পরীক্ষায় অনুপস্থিত ছিল বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

​জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,৫০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫,১৯৮ জন এবং অনুপস্থিত ছিল ৩,৩০৪ জন। জেলায় গড় উপস্থিতির হার ৬১.১৪ শতাংশ।

​উপজেলাওয়ারী তথ্যে দেখা যায়, তালা উপজেলায় উপস্থিতির হার সবচেয়ে বেশি (প্রায় ৭২.৩৭%)। অন্যদিকে কলারোয়া উপজেলায় উপস্থিতির হার সবচেয়ে কম ছিল। কলারোয়ার দুটি কেন্দ্রে গড় উপস্থিতি ছিল মাত্র ৪০ শতাংশের কাছাকাছি।

সাতক্ষীরা ​সদর উপজেলায় ৩টি কেন্দ্রে ১,৮৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১,২৫৩ জন। অনুপস্থিত রয়েছে ৫৯৮জন।

​তালা উপজেলায় ৪টি কেন্দ্রে ১,৩০৮জন পরীক্ষার্থীর মধ্যে ৯৯৬ জন অংশ নিয়েছে। অনুপস্থিত রয়েছে ৩১২জন।

কলারোয়া উপজেলার ২টি কেন্দ্রে ১২৭২ জনের মধ্যে উপস্থিত ৪২৫জন। এ উপজেলায় অনুপস্থিত ৮৪৭জন।

দেবহাটা উপজেলায় ৬০০ জনের মধ্যে উপস্থিত ছিল ৩৯৪ জন। এখানে অনুপস্থিত আছে ২০৬জন।

​আশাশুনি উপজেলায় ৩টি কেন্দ্রে ১,১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৮২জন। অনুপস্থিত ৪৫৮জন।

কালিগঞ্জ উপজেলায় ২টি কেন্দ্রে ১১৭০ জনের মধ্যে উপস্থিত ৭৬৬ জন। অনুপস্থিত আছে ৪০৪জন।

​শ্যামনগর উপজেলায় ২টি কেন্দ্রে ১,১৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮২জন পরীক্ষায় বসেছে। অনুপস্থিত ৩৭৯জন।

​প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট সঠিকভাবে পাওয়া গেছে এবং পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকরা।

​সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন জানান,

​”জেলায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হচ্ছে। প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে কেন্দ্রের শৃঙ্খলা—সবই সন্তোষজনক। তবে অনুপস্থিতির কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।”

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের মধ্যে বালক ৩ হাজার ৩০৫ জন এবং বালিকা ৩ হাজার ৪৮৭ জন।

 জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার দিনে বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি ভালো পরীক্ষা উপহার দিতে পারব। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে আমাদের শিশুরাই লাভবান হবে।” তিনি আরও বলেন, বর্তমান সরকার বৃত্তির সংখ্যা ও বৃত্তির অর্থের পরিমাণ বৃদ্ধি করেছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।##

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।