রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অসুস্থ ব্যক্তির পাশে দেবহাটা উপজেলা জামায়াতের আমির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
অসুস্থ ব্যক্তির পাশে দেবহাটা উপজেলা জামায়াতের আমির

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার গুরুতর অসুস্থ এবাদুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্থানীয় জামায়াত। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়ার পর তাঁর পরিবার চিকিৎসার ব্যয়ভার বহনে চরম হিমশিম খাচ্ছিল।

 

বিষয়টি জানতে পেরে দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে তাঁর খোঁজখবর নিতে যান এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

 

এবাদুল ইসলামকে দেখতে যাওয়ার সময় আরও উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির সোহরাব হোসেন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোজাহিদুল আলম, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

Ads small one

কোন আবেদন ফুরিয়ে যায় না, জানালেন অপু বিশ্বাস

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
কোন আবেদন ফুরিয়ে যায় না, জানালেন অপু বিশ্বাস

ঢালিউড কুইন অপু বিশ্বাস সবসময়ই তার অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স এবং পর্দার উপস্থিতি দিয়ে আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়, যেখানে তার প্রতিটি পোস্টই ভক্তদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে।
সম্প্রতি তিনি নতুন একটি ফটোশুটের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। সেখানে তিনটি ভিন্ন লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ফ্যাশনেবল ও স্টাইলিশ উপস্থিতির মাধ্যমে আবারও নিজের জনপ্রিয়তা ও আকর্ষণীয় ইমেজের প্রমাণ দিয়েছেন অপু বিশ্বাস।

ছবিগুলোতে তাকে একদম ভিন্ন রূপে, পরিচ্ছন্ন এবং রাজকীয় ভঙ্গিতে দেখা গেছে। ছবি শেয়ার করে অপু ক্যাপশনে লিখেছেন, ‘চিরায়ত রূপের আবেদন কখনো ফুরিয়ে যায় না।’

সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসের এই ছবিগুলো শেয়ার করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। অনেকেই তার মন্তব্যের ঘরে প্রশংসার ঝড় তুলেছেন। কেউ লিখেছেন ‘কিউট’, কেউ বা বলেছেন ‘রানী’। তার এই নতুন লুকে তার ভক্তরা পুরোপুরি মুগ্ধ।

প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা।

ঈদের ছুটিতেও ব্যাংক খোলা যেসব এলাকায়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
ঈদের ছুটিতেও ব্যাংক খোলা যেসব এলাকায়

দুয়ারে পবিত্র ঈদুল আজহা। উৎসবের আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে সোমবার (২৫ মে) থেকে (৩১ মে) রোববার পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে দেশের পাঁচ সিটি করপোরেশন নির্ধারিত কোরবানির হাট এলাকায় ঈদুল আজহার আগের দিন রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৪ মে) প্রতিটি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের দেওয়া বাংলাদেশ ব্যাংকের এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেয়।

এতে বলা হয়, এই সময়কালে ব্যাংক নির্ধারিত শাখা, উপশাখা বা হাটে স্থাপিত বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন ও রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট পরিচালিত হতে যাচ্ছে।

এসব হাটে অধিক সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হচ্ছে। ক্রেতা ও ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের নিরাপত্তা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা বা উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপন করা অস্থায়ী বুথ ব্যবহার করে ক্রেতা ও ব্যবসায়ীরা যেন ক্রয়-বিক্রয়ের অর্থ সহজে লেনদেন করতে পারেন সেটা নিশ্চিত করতে ব্যাংকিং সহায়তা জরুরি।

হাটগুলো হলো—

ঢাকা উত্তর করপোরেশন
১. বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা
২. মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নম্বর-৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা
৩. মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা
৪. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা
৫. বাড্ডা থানার অন্তর্গত স্বদেশ প্রপার্টির খালি জায়গা
৬. ২৩ নং ওয়ার্ডের পূর্ব হাজীপাড়া, ইশরা মাদ্রাসার পাশে খালি জায়গা
৭. উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নং সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা
৮. গাবতলী পশুর হাট
৯. খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা
১০. বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
১. কাজলা ব্রীজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত
২. মোস্তমামি মোড় সংলগ্ন গ্রীণ বনশ্রী হাউজিং
৩. ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ পূর্ব পাশ এলাকা
৪. রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা
৫. পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিমপার্শ্বে নদীর পাড় এলাকা
৬. উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশ এলাকা
৭. শিকদার মেডিক্যাল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের এলাকা
৮. গোলাপবাগস্থ আউটফল স্টাফ কোয়ার্টার এলাকা
৯. আমুলিয়া মডেল টাউন
১০. সারুলিয়া
১১. সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা অস্থায়ী কোরবানির পশুর হাট

চট্টগ্রাম সিটি করপোরেশন
১. বিবির হাট
২. সাগরিকা

রংপুর সিটি করপোরেশন
১. লালবাগ সদর হাট

খুলনা সিটি করপোরেশন
১. জোড়া হাট

রাজশাহী সিটি করপোরেশন
১. সিটি হাট

ভারতে হঠাৎ বাংলাদেশ দলের অধিনায়ক পরিবর্তন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
ভারতে হঠাৎ বাংলাদেশ দলের অধিনায়ক পরিবর্তন

অনলাইন ডেস্ক: এতদিন বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত অধিনায়ক ছিলেন আফঈদা খন্দকার। কিন্তু ভারতের সাফ চ্যাম্পিয়নশিপের আগে হঠাৎ নেতৃত্বে বদল এনেছেন কোচ পিটার বাটলার। আজ রবিবার গোয়াতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মিডফিল্ডার মারিয়া মান্দা। তাকেই অধিনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অধিনায়ক বদল প্রসঙ্গে বলেছেন, ‘থাইল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ ছাড়ার আগে আফঈদা খন্দকার অধিনায়ক ছিলেন। সেখানে দুই সপ্তাহ অনুীশলন ও পারফরম্যান্সের পর কোচ মারিয়াকে অধিনায়ক হিসেবে ঠিক করেছেন। কোচের সিদ্ধান্তেই এটা হয়েছে।’

আগামীকাল ভুটান-নেপাল ও ভারত-মালদ্বীপ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ঈদের দিন ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ৩১ মে স্বাগতিক ভারতের বিরুদ্ধে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ৩ জুন সেমিফাইনাল খেলবে। ৬ জুন টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ।

রবিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক ও কোচের দুজনই হ্যাটট্রিক শিরোপা জয়ের প্রত্যাশার কথা শুনিয়েছেন।