আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি: মানবতার সেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করার লক্ষ্যে সাতক্ষীরায় বিডিএফ ( ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ি) প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৩ মে) রাত সাড়ে ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ২৬ মে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের মানবিক আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. গাজী আব্দুস সাদিক অপু এবং গাইনী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ ডা. ফারাহানা ফেরদৌস। তারা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করবেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সৌজন্যে রয়েছেন বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ মোঃ হাসানুজ্জামান, আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ নাগরিক মোঃ হাফিজুল ইসলাম আকাশ, আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুল মান্নান, আলমঙ্গীর হোসেন মন্টু, মোঃ সাইফুল্লাহ সরদার, আল-মামুন, মোঃ ইমরান খান এবং সাংবাদিক মেহেদী হাসান শিমুলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের আয়োজক আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মফিজুল ইসলাম ফাহিম বলেন, “সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এসময় বিডিএফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী, সহ-সভাপতি জি এম আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, ক্রীড়া সম্পাদক শিক্ষক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল, কার্যনির্বাহী সদস্য এস এম ইসমাইল হোসেন, এম এ হাকিম, এম এ সাইদ, আসাদুল ইসলাম, ইমরান হোসেন, সাংবাদিক মোঃ হাফিজুল ইসলাম ও সুজন ঘোষসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে এন জে হাসপাতাল, পুরাতন সাতক্ষীরা (মুন্সিপাড়া) এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোমরপুরের আলোর দিশারী যুব সংঘ।






