কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুমায়ুন কবির।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর।
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহিন।
অনুষ্ঠানে এ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, সাংবাদিক আরিফ মাহমুদ, কাজী মহিদ, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মাছুম বিল্লাহ, সাবেক সভাপতি মজনুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাব্বি, মো. হাসান, মো. জাকির হোসেন, ওহিদুজ্জামান ওহিদ, আকবর আলী, মহিদুর রহমান, আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মারকাযুল ইলমী কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি মতিউর রহমান।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
এর আগে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়।



