কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গণেশপুর ও এনএনটি চ্যাম্পিয়ন
Oplus_16908288
নিয়াজ কওছার তুহিন: সাতক্ষীরার কালিগঞ্জে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ের এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।
বালক বিভাগে গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলের ব্যবধানে উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এছাড়া বালিকা বিভাগের ফাইনালে এনএনটি (রতনপুর, নিজদেবপুর ও টুপদিয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মিলন সাহা।
উপজেলা শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, জ্যোতি শংকর রায়, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন, উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান প্রমুখ।
খেলার ধারাভাষ্য প্রদান করেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও এম.আর. মোস্তাক।
খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমেনুর রহমান, আলিমুজ্জামান রিফাত, নাঈমুর রহমান নাঈম, রবিউল ইসলাম ও সাকিব সোহেল।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক দর্শক ক্ষুধে ফুটবলারদের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন।












