কেশবপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাস (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সাগরদাঁড়ি মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের এক স্কুলপড়ুয়া কিশোর তাকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত কিশোরকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে কেশবপুর থানার চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামীম হোসাইন ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন।
কেশবপুর থানার এসআই শামীম হোসাইন জানান, অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা ও এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।











