কোমরপুরে মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টার সময় ক্যাম্পেইন শুরু হয়।
কোমরপুর উত্তরপাড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করেন। এসময় আয়োজকরা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ধরনের মানবিক আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. গাজী আব্দুস সাদিক অপু এবং গাইনী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ ডা. ফারাহানা ফেরদৌস। তারা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সৌজন্যে রয়েছেন বিশিষ্ট নিউরোসার্জন ডাঃ মোঃ হাসানুজ্জামান, আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ নাগরিক মোঃ হাফিজুল ইসলাম আকাশ, আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুল মান্নান, আলমঙ্গীর হোসেন মন্টু, মোঃ সাইফুল্লাহ সরদার, আল-মামুন, মোঃ ইমরান খান, বিডিএফ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো: শাহাদাৎ হোসেন বাবু, সহ-সভাপতি জি এম আমিনুল হক, সাংবাদিক মেহেদী হাসান শিমুল, ইমরান হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের আয়োজক আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম ফাহিম বলেন, “সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন এন জে হাসপাতাল, পুরাতন সাতক্ষীরা (মুন্সিপাড়া) এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোমরপুরের আলোর দিশারী যুব সংঘ।











