মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

গাইবান্ধায় রাম মুর্তি নির্মাণ বন্ধ ও মুর্তি ভাঙার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
গাইবান্ধায় রাম মুর্তি নির্মাণ বন্ধ ও মুর্তি ভাঙার হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পত্রদূত রিপোর্ট: গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ভগবান শ্রীরাম চন্দ্রের মুর্তি নির্মাণ বন্ধ করে দেওয়া ও শ্রীরাম চন্দ্রকে অবমাননা এবং শ্রীরাম চন্দ্রের মুর্তি ভাঙার হুমকির প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে শহীদ নাজমুল শরনীতে এ কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, সহসভাপতি স্বপন কুমার শীল, সহসভাপতি গৌর চন্দ্র দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ কুমার সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাতক্ষীরা শাখার কার্যনির্বাহী সদস্য সুধাংশু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম দাস সোনা, জেলা মন্দির সমিতির সহসভাপতি অ্যাড. তারক চন্দ্র মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক বলাই চন্দ্র দে, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ^াস প্রমুখ।

বক্তারা বলেন, সাংবিধানিক কাঠামো অনুযায়ি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে বসবাসকারি সকল সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অবাধ স্বাধীনতা রয়েছে। কিন্তু ২০০১ সালে নির্বাচিত চার দলীয় জোট সরকারসহ পরবর্তী আওয়ামী লীগ সরকার, ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী অন্তবর্তীকালিন ইউনুস সরকার ও বর্তমানে বিএনপি সরকারের সময়ে হিন্দু মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর ও লুটপাট, হিন্দুদের জমি দখল, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ধর্মান্তরকরণ চলমান।

 

এসব প্রতিরোধে আইন থাকলেও তার প্রয়োগ না থাকায় একটি উগ্রবাদি গোষ্ঠী অত্যাচারের মাত্রা বাড়িয়ে তুলেছে। অনেক ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয় থাকায় হামলাকারিরা আরো বেপরোয়া হয়ে পড়েছে। যে কারণে গাইবান্ধা হেলার পলাশবাড়ি উপজেলার রামচন্দ্রপুরের দেবত্ব সম্পত্তিতে হরিদাস ওরফে তারানী নিজ উদ্যোগে সকলের সহযোগিতায় একটি আকর্ষনীয় রাম মুর্তি বানানোর কাজ শুরু করলে একটি উগ্র মৌলবাদি গোষ্ঠী তা মেনে নিতে পারছিলো না।

 

তারা বিষয়টি ভারতের কারসাজি ও রংপুর বিভাগকে ভারতভুক্তির অংশ হিসেবে এ রামমুর্তি বাননো হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেয় উগ্র মৌলবাদিরা। তারা ভগবান রামচন্দ্রের ছবি ব্যানরে এঁকে মিছিল চলাকালে তাতে জুতোপেটা করে উল্লাস করেছে। এমনকি রামের মুর্তি ভেঙে ফেলার জন্য দফায় দফায় বিক্ষোভ মিছিলের একপর্যায়ে বাকী থাকা ১৫ শতাংশ নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য করা হয়। হরিদাসকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়ায় বাধ্য হয়ে তিনি মুর্তি নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করতে বাধ্য হন।

 

বর্তমানে হরিদাস নিরাপত্তাহীনতা রয়েছেন। এ ঘটনায় বর্তমান সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে বন্ধ থাকা ওই নির্মান কাজ চালু করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন।

Ads small one

ধুলিহরে কৃষকের সেচ মটর চুরি, বিপাকে ভুক্তভোগী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
ধুলিহরে কৃষকের সেচ মটর চুরি, বিপাকে ভুক্তভোগী

সংবাদদাতা: সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের গ্রামডাক্তার আলতাফ হোসেনের সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মারকুইজ কোম্পানির মটর (পাম্প) চুরি হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৯ জুন) গভীর রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা মটরটি চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে মটরটি যথাস্থানেই ছিল। কিন্তু পরদিন সকালে এসে দেখা যায়, সংযোগ বিচ্ছিন্ন করে মটরটি নিয়ে গেছে চোর চক্র। ঘটনাস্থলে পাম্পের পাইপ ও অন্যান্য অংশ পড়ে থাকলেও মূল মটরটি উধাও। এর সাথে থাকা কিছু যন্ত্রাংশ ও ক্যাবলও কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মোটরের অভাবে সেচ কাজ বন্ধ হলে চরম বিপাকে পড়বেন ভুক্তভোগী। এই চুরির ঘটনায় এলাকায় সাধারণ কৃষক ও ঘের মালিকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত এলাকায় এরুপ মটর চুরি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। লাগামহীন চুরির মহোৎসব নিয়ন্ত্রণে ব্যর্থ স্থানীয় প্রশাসন এবং আইনি শিথিলতা, দাবি ভুক্তভোগী মহলের।

স্থানীয়দের দাবি, এলাকায় রাতে পুলিশি টহল জোরদার করা এবং দ্রুত এই চোর চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

এই বিষয়ে স্থানীয় সুপারিঘাটা পুলিশ ফাঁড়ি এবং সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকায় মদ, গাজার, ইয়াবার রমরমা ব্যবসা চলছে যুব সমাজ নেশার টাকা, জুয়ার টাকা জোগাড় করতে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে।

মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: জুলাই অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

 

মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

 

প্রসিকিউশনের তদন্ত দল ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের ২৫ মার্চ তদন্ত শুরু করে প্রতিবেদন দাখিল করে ১১ সেপ্টেম্বর। এরপর ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানি নিয়ে গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

 

সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২২ জুন রায়ের জন্য মঙ্গলবার দিন ঠিক করে দিয়েছিল ট্রাইব্যুনাল।

 

জুলাই গণঅভ্যুত্থানের পরপরই ২৬ অগাস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন মামলায় হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

 

ইনুর আইনজীবী সিফাত মাহমুদ শুভ জানান, বর্তমানে তার মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানো মামলার সংখ্যা ৮৭টি এবং দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

কেশবপুরে গোপনে মাদ্রাসা কমিটি গঠনের প্রতিবাদ করায় হামলার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
কেশবপুরে গোপনে মাদ্রাসা কমিটি গঠনের প্রতিবাদ করায় হামলার অভিযোগ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার চিংড়া-ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় নিয়মবহির্ভূতভাবে গোপনে গভর্নিং বডি গঠনের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্যরা। সোমবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার দাতা সদস্য আব্দুল হামিদ বলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম কোনো নিয়ম না মেনে অতি গোপনে একটি মনগড়া কমিটি গঠন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে পাঠিয়েছেন। গত রোববার এই বিষয়ে কথা বলতে গেলে অধ্যক্ষ সদুত্তর না দিয়ে বহিরাগত ২০-২৫ জনকে ডেকে এনে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।

 

এমনকি অধ্যক্ষ নিজে টেবিলের মগ দিয়ে প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ রাহাজ উদ্দীনকে আঘাত করার চেষ্টা করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দিতে গেলেও তাঁরা হেনস্তার শিকার হন। অধ্যক্ষের এমন কর্মকা-ে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ রাহাজউদ্দীন, মুহসিন উদ্দীন, হাবিবুর রহমান ও কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।