জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
বদিউজ্জামান: বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১নং বিল্ডিংয়ের নিচতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাড. মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আলহাজ্ব অ্যাড. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ। বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অ্যাড. তোহা কামাল উদ্দিন হিরা, অ্যাড. সোহরাব হোসাইন, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. ফিরোজ আহম্মেদ অ্যাড. শাহরিয়ার হাসিবসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা এবং জাতীয় উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তাঁরা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আইনজীবীগন উপস্থিত ছিলেন।









