শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেবহাটার পাঁচ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা, ভোটের আমেজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ণ
দেবহাটার পাঁচ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা, ভোটের আমেজ শুরু

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা মাঠে নামার সাথে সাথেই পুরো উপজেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। হাট-বাজার ও চায়ের দোকানগুলো এখন ভোটের আলোচনায় মুখর।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেনÑ কুলিয়া ইউনিয়নে মাওলানা রুহুল আমিন, পারুলিয়া ইউনিয়নে মাওলানা অলিউল ইসলাম, সখিপুর ইউনিয়নে মঈন উদ্দীন ময়না (সাবেক চেয়ারম্যান), নওয়াপাড়া ইউনিয়নে আব্দুল খালেক তরফদার (সাবেক চেয়ারম্যান) এবং দেবহাটা সদর ইউনিয়নে আবু তালেব বুলবুল (সাবেক চেয়ারম্যান)।
মনোনীত প্রার্থীদের মধ্যে তিনজনেই সাবেক চেয়ারম্যান। ফলে তাঁদের অভিজ্ঞতা ও পূর্বের জনপ্রিয়তা নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। অন্যদিকে, নতুন মুখগুলোও ভোটারদের দৃষ্টি আকর্ষণে সভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীরা ইতোমধ্যে গ্রামগুলোতে উঠান বৈঠক ও কুশল বিনিময় শুরু করেছেন। উন্নয়নের প্রতিশ্রুতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার আশ্বাস নিয়ে তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাবেক ও বর্তমানের লড়াইয়ে এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে। বিশেষ করে এলাকার অবকাঠামো উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার বিষয়টিই ভোটারদের পছন্দের ক্ষেত্রে প্রধান নিয়ামক হয়ে দাঁড়াবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রার্থীরা চূড়ান্তভাবে মাঠে নামায় দেবহাটা জনপদে এখন পুরোদমে নির্বাচনী আমেজ বিরাজ করছে।

Ads small one

চোর ধরার পরও মালামাল উদ্ধারে এত দেরি কেন: ববি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
চোর ধরার পরও মালামাল উদ্ধারে এত দেরি কেন: ববি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির ঈদুল আজহায় মুক্তি পায় ‘তছনছ’ নামে একটি সিনেমা। তবে ঈদের মাত্র দুই দিন আগে তার পূর্ব মণিপুরের বাসায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান ঘড়িসহ প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ২৭ মে কাফরুল থানায় একটি অভিযোগ দায়ের করেন ববির খালাতো ভাই আবদুল কাদের ভূঁইয়া। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফয়সাল হোসেন ফারুক (৩৫) ও তার স্ত্রী নাহিদা আক্তারসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে আসামি গ্রেপ্তার হলেও চুরি হওয়া বিপুল পরিমাণ সম্পদের মধ্যে মাত্র ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে।

মালামাল উদ্ধারের সর্বশেষ আপডেট জানতে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানায় যান ববি। সেখানে দায়িত্বরত অফিসারদের সঙ্গে কথা বলেন এই নায়িকা।

বিষয়টি নিয়ে ববি বলেন, বিষয়টি নিয়ে খুবই হতাশ। শুধু আমি না, আমার পরিবার ঘটনাটি নিয়ে এখনও ট্রমার মধ্যে আছেন। এরমধ্যে এতগুলো টাকার মালামালের মধ্যে মাত্র ৪ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। আমি অবাক হচ্ছি চোর ধরার পরও মালামাল উদ্ধারে এত দেরি দেখে। আমি আশা করব পুলিশ দ্রুত সবকিছু উদ্ধার করবে। না হলে, মামলাটি আমি ডিবিতে দেওয়ার প্রক্রিয়া করব।’

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ এবং আসামি গ্রেপ্তারের ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ববি। তবে চোর ধরার পরও মালামাল উদ্ধারে কেন এত দেরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ববি জানান, এখনও তার অধিকাংশ সম্পদ উদ্ধার হয়নি। বাকি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিস যেন দ্রুত উদ্ধার হয় এবং অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হয়, সেজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

বিশ্বকাপের শুরুটা জয় দিয়েই করল দক্ষিণ কোরিয়া। গুয়াদালাহারা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর ম্যাচে পিছিয়ে পড়েও চেকিয়াকে ২-১ গোলে হারিয়েছে হং মিউং-বোর দল।

প্রথমার্ধ ছিল তুলনামূলক নিরস। বল দখলে কিছুটা এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া, তবে গোলের পরিষ্কার সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি তারা। সন হিউং-মিন ও লি কাং-ইন কয়েকবার আক্রমণে গতি আনার চেষ্টা করেন। অন্যদিকে চেকিয়া নিজেদের পরিচিত শারীরিক ও সংগঠিত ফুটবলেই ম্যাচ আটকে রাখে।

প্রথমার্ধের শেষ দিকে সন একটি ভালো সুযোগ পেয়েছিলেন। বক্সের ভেতরে পাওয়া সুযোগে ঠিকমতো শট নিতে পারেননি কোরিয়ান অধিনায়ক। বিরতিতে তাই গোলশূন্য অবস্থাতেই মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চেহারা বদলে যায়। ৫৯ মিনিটে এগিয়ে যায় চেকিয়া। লম্বা থ্রো-ইন থেকে বক্সে বল এলে জোরালো হেডে গোল করেন লাদিস্লাভ ক্রেইচি। দক্ষিণ কোরিয়া তখন তুলনামূলক ভালো ফুটবল খেলছিল, কিন্তু চেকিয়ার সরাসরি ফুটবলই আগে ফল এনে দেয়।

গোল খাওয়ার পর ম্যাচে আরও আগ্রাসী হয় দক্ষিণ কোরিয়া। ৬৭ মিনিটে আসে সমতা। চমৎকার পাসিং মুভ থেকে বক্সে ঢোকেন হোয়াং ইন-বোম। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। গোলটি ছিল ম্যাচের সবচেয়ে সুন্দর মুহূর্ত।

এরপর ৬৯ মিনিটে সনকে তুলে নেন দক্ষিণ কোরিয়ার কোচ। তাঁর জায়গায় নামেন ওহ হিয়ন-গিউ। সেই বদলিই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বৃহস্পতিবার (১১ জুন) সংসদে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকাল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেটের নানা দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একইসঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

২০২৬-২৭ অর্থবছরের জন্য বৃহস্পতিবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় বাজেট।