শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নলতা ইউনিয়নে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চান মাসুম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
নলতা ইউনিয়নে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চান মাসুম
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়নে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করতে চান পূর্বনলতা গ্রামের তরুণ সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুম ইবনে মনির। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই মাসুম ইবনে মনির সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। শিক্ষা, অসহায় মানুষের সহযোগিতা, যুবসমাজকে সচেতন করা এবং এলাকার উন্নয়নমূলক কাজে তার অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
ইঞ্জিনিয়ার মাসুম ইবনে মনির বলেন, “আমি রাজনীতি বা নেতৃত্বকে ক্ষমতার জায়গা হিসেবে দেখি না, বরং মানুষের সেবা করার একটি মাধ্যম হিসেবে দেখি। নলতা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করতে চাই। তরুণদের নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবেন।
এদিকে স্থানীয় অনেকেই মনে করছেন, তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে মাসুম ইবনে মনির ইউনিয়নের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছেন। সাধারণ মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক ও সামাজিক কর্মকাণ্ড তাকে একজন সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে পরিচিত করে তুলেছে।

Ads small one

গ্রীষ্মের উপহার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
গ্রীষ্মের উপহার

আসাদুজ্জামান খান মুকুল
গ্রীষ্মজুড়ে রোদ্দুর যখন
ধরার নামায় খরা,
ফলের ঘ্রাণে মনটা জুড়ায়
স্নিগ্ধ মায়া ভরা।

পাকা আমের মিষ্টি হাসি
শোভে গাছে গাছে,
রসে-গন্ধে ভরা সে আম
জিভ খুশিতে নাচে।

জাম-জামরুলের শীতল রসে
শান্তি নামে বুকে,
গরম দিনে তার ছোঁয়াতে
রাখে কত সুখে।

পাকা লিচুর টক-মিষ্টি স্বাদ
তৃপ্তি আনে প্রাণে,
তরমুজে রয় জলের ধারা
সবাই তারে টানে।

মাস্টার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
মাস্টার

গৌতম ম-ল
মাস্টার মানে জ্ঞানের আলো,
দূর করেন অজ্ঞতার কালো।
চকের আঁচড়ে স্বপ্ন আঁকেন,
নতুন দিনের পথটা দেখেন।
অক্ষর শেখান ধীরে ধীরে,
সাহস জাগান অন্তরে নীরে।
শাসন করেন মমতা ভরে,
রাখেন সবার মঙ্গল করে।
তাঁর কথাতে জাগে আশা,
দূর হয় মনের সব নিরাশা।
নিজে থাকেন নীরব হয়ে,
ছাত্র-ছাত্রী গড়েন যতœ লয়ে।
তাঁর ত্যাগের নেই যে তুলনা,
তাঁর অবদান ভোলার নয় না।
শ্রদ্ধা জানাই সেই মানুষকে,
আলোকিত করেন যিনি দেশকে।
মাস্টার শুধু একটি নাম নয়,
মানুষ গড়ার শ্রেষ্ঠ পরিচয়।

কফিন থেকে বলছি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
কফিন থেকে বলছি

ফিনিক্স সুজন
কফিন থেকে বলছি, কফিন থেকে বলছি আমি,
আমাকে বের করে নাও, অথবা পুড়িয়ে দাও পুনরায;
পৃথিবীর গাছ গুলো ধীরে যাচ্ছে জ্বলে কামনার বশে।
কফিনে পুষ্পস্তবক তবে ফুলের সংকট প্রেমিকার হাতে,
কফিনে থেকে উপরের পাপ দেখতে বড্ড খারাপ লাগে।
সবাই যদি ধর্ষকের বিচার না করে, ধর্ষিত হোক সকলে,
কেউ যদি কথা না কয় ধর্ষনের বিপক্ষে, ধর্ষিত হোক মুখ।

এইখানে একসময় একটা বাগান ছিল, পাখি গাইতো খুব
এখন সেখানেই রয়েছে তিনটে কফিন, একটা আমার
আরেকটাও আমারই, বাকি আরেকটা সেটাও আমারই।
পৃথিবী জুড়ে অসংখ্য কফিন আর মোর অসংখ্য লাশ।

যেখানে কিছুকাল আগে ছিল ক্যামেলিয়া ফুল বাগান,
এখন আর নেই, সেখানেই তৈরি হয়েছে লাশকাটা ঘর।
কক্ষনো সেখানেই আমি বিশ্রাম করতাম বিষন্ন হলে,
এখন আর বিশ্রামের দরকার হয়না, শুয়ে থাকি কফিনে;

কফিনে শুয়ে শুয়ে দেখি সুখতারা জলে মিটিমিটি করে,
পরক্ষণে দেখি শিশুকে ধর্ষণ করে সংঘবদ্ধ হয়ে হয়ে।
যার থাকার কথা ছিল মায়ের কোমল কোলে আরামে,
সে রয়েছে কফিনে মুড়িয়ে আমার ডান দিকে চোখ খুলে।
দেখছিলাম আমি উপরের পাপ,দোষ দিচ্ছিলাম প্রভুকে,
এখন সেই দোষ দিচ্ছে আমারে,আমি কিছুই করিনি বলে,
আমারে আরো বলল সে, পৃথিবীতে কেনো ফেলিনি বোমা,
ধ্বংস না করে মানব সভ্যতা, কেনো আমি কফিনে একা?

তার কথা শুনে বড্ড কষ্ট হলো, যদিও কষ্ট পাইনি আগে,
তাইতো বলছি কফিন থেকে তুলে জ্বালিয়ে দাও মোরে!
পৃথিবীর পাপ দেখা যাচ্ছে না আর মোর এদুই চোখে,
কফিন থেকে বলছি, হয় জ্বালিয়ে দাও আমার শরীর
নয়তো উপড়ে ফেলো আমার চোখ দুটো একেবারেই।