নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ নিষ্পত্তি
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ বিরোধ ও বিরাজমান সমস্যার সমাধান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সাতক্ষীরা বাস মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা ও বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাস মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শেখ জামাল উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা সভাপতি মো. আব্দুস সামাদ, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মজনু সরদার প্রমুখ।
সভায় বক্তারা জানান, ক্ষমতার অপব্যবহার করে সাধারণ সম্পাদক মজনু সরদারকে বহিষ্কার করায় ইউনিয়নে বিরোধ তৈরি হয়েছিল। সমস্যা সমাধানে সভায় দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সভাপতির উপস্থিতিতে সাধারণ সম্পাদকের হাতে ইউনিয়নের চাবি হস্তান্তর করে বিরোধের অবসান ঘটানো হয়।












