বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শার্শাসহ বিভিন্ন সীমান্তে বাড়তি সতর্কতা জারী করেছে বিজিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
শার্শাসহ বিভিন্ন সীমান্তে বাড়তি সতর্কতা জারী করেছে বিজিবি

এম এ রহিম, বেনাপোল (যশোর): কুরবানীর পশুর চামড়া ভারতে পাচার প্রতিরোধসহ অনুপ্রবেশ রোধে যশোরের শার্শা বেনাপোলসহ বিভিন্ন সীমান্তে বাড়তি সতর্কতা জারী করেছে বিজিবি। সীমান্ত এলাকায় মাইকিংসহ বিজিবি টহল জোরদার ও নজরদারী বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।

বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় পশুর চামড়া পাচার রোধসহ সব ধরনের অনুপ্রবেশ রোধে সর্বোচ্ছ সতর্কতায় রয়েছে বিজিবি। রাত দিন বাড়তি টহল ও নজরদারী বাড়ানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে সন্দেহ ভাজনদের চেকিং জোরদার করা হয়েছে সীমান্ত এলাকায়। কোনভাবেই যেন চামড়া পাচার না হয় এজন্য বিজিবি রয়েছে সজাগ।

Ads small one

কালো হওয়া, অসুন্দর লাগা দেখা, এগুলো খুবই সহজ: নাজিফা তুষি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
কালো হওয়া, অসুন্দর লাগা দেখা, এগুলো খুবই সহজ: নাজিফা তুষি

রেদওয়ান রনির ‘আইসক্রিম’ দিয়ে বিগস্ক্রিনে প্রবেশ, ‘হাওয়া’ চলচ্চিত্রের মধ্য দিয়ে উত্থান। নাজিফা তুষি তারপর থেকে হাওয়ায় উড়ছেন। সিনেমা মুক্তির আগে কিছু উল্লেখযোগ্য প্রচারণা ছাড়া গণমাধ্যমেও তার উপস্থিতি কিছুটা বিরল হয়ে উঠেছিল যে কারণে। জানা গেছে, নতুন একটি সিনেমার শুটিং করেছেন ‘রইদ’ মুক্তির আগমুহূর্ত পর্যন্ত। অবশেষে দামি নায়িকার দেখা মিলল স্টার সিনেপ্লেক্সে সিনেমা মুক্তির প্রথম দিন। গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে জানালেন, ‘রইদ’ নিয়ে তার জার্নির কথা।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নাজিফা তুষি জানান, মেজবাউর রহমান সুমনের সাথে কাজ করা যেকোনো অভিনেতার জন্যই আশীর্বাদস্বরূপ। এই নির্মাতার কাজের ধরনের প্রশংসা করে তিনি বলেন, “উনার সাথে কাজের প্রসেসটাই ডিফারেন্ট হয়। পুরা একদম রিয়েল ওয়ার্ল্ড, মানে আমাকে ক্যারেক্টার জোর করে কিছু করতে হয় না, মানে আমি ন্যাচারালি হয়ে যাই কিভাবে যেন এবং কোনো একটা ট্র্যান্সে উনি নিয়ে যায় অ্যাক্টরদেরকে, তারপর ছেড়ে দেয়।”

সিনেমায় নিজের চরিত্র ‘সাধুর বউ’ হয়ে ওঠার প্রস্তুতি এবং কস্টিউম নিয়ে কথা বলার সময় তুষি জানান যে গ্রামীণ মেয়ের অবয়ব ফুটিয়ে তুলতে লোকাল বাজার থেকে ব্যবহৃত কাপড় কিনে তারা শুটিংয়ের আগে থেকেই পরতেন। ব্যক্তিগত কোনো পোশাক বা জিনিসপত্র তিনি সেসময় ব্যবহার করতেন না। তবে বাহ্যিক এই পরিবর্তনের চেয়ে চরিত্রের মনস্তত্ত্ব ধরাই ছিল আসল।

চরিত্রের জন্য বাহ্যিক রূপ পরিবর্তনের প্রতিকূলতা বা স্যাক্রিফাইসের বিষয়ে প্রশ্ন করা হলে তুষি অত্যন্ত সাবলীলভাবে বলেন, “আসলে এসব কস্টিউম লুক খুবই ছোট জায়গা, বুঝছেন? মানে এটার মনস্তত্ত্ব ধরা বা ওই যে মানসিক জায়গাটাতে আমরা বিচরণ করছি ওইটা হচ্ছে সবচেয়ে মজার প্রত্যেকেরই। মানে এই পড়া, কালো হওয়া, অসুন্দর লাগা দেখা, এগুলো খুবই সহজ।” কোনো কিছু স্যাক্রিফাইস না করে বরং আনন্দের সাথে এই নতুন ওয়ার্ল্ড ও অদ্ভুত সময়কে নিজের জীবনে যুক্ত করেছেন বলেই জানান এই অভিনেত্রী।

লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী ও দু’জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দু’জন শিশু ছিল। পুরুষ ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া এবং নারী নরসিংদীর জয়েনা আক্তার। বিস্ফোরণে নারী তার পা হারিয়েছেন। তবে, শিশুদের পরিচয় এখনও জানা যায়নি। দূতাবাস তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা চেষ্টা করছে বলে জানা গেছে।

আহতদের নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং আগামীকাল তাদের সাইদায় স্থানান্তর করা হবে।

সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
সাফে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার মিশনে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ভারতের গোয়ায় উদ্বোধনী ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারানোর পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা।

অথচ তিন দলের ‘বি’ গ্রুপে ভারত এই মালদ্বীপকেই ১১-০ গোলে বিধ্বস্ত করেছে। বাংলাদেশ ম্যাচের আগে এর চেয়ে বেশি গোল করার হুঙ্কার দিলেও খেলাতে মন ভরাতে পারেনি, জিততে ঘাম ঝরাতে হয়েছে। একটা পর্যায়ে তো স্কোর লাইন ২-২ করে ভড়কে দিয়েছিল মালদ্বীপ। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছেড়েছে লাল-সবুজ দল।

শুরুতে একাদশে বড় চমক দেখান কোচ পিটার বাটলার। গত সাফের সর্বোচ্চ গোলদাতা তহুরা খাতুনকে বাইরে রেখে অ্যাটাকিং মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকাকে স্ট্রাইকার হিসেবে খেলান। যিনি কোচের আস্থার প্রমাণ দেন ১১ সেকেন্ডেই! কিক অফের পর দ্রুততম গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তার পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বেশ কয়েকবার। কিন্তু লাল-সবুজরা সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ৩৪ মিনিটে স্কোর ২-০ করেছেন উমেলাহ মারমা। যদিও এই অর্ধের শেষ দিকে স্কোর ২-১ এ নামিয়ে আনে মালদ্বীপ। ৪১ মিনিটে গোল করেন মালদ্বীপের মারিয়াম নুরা।

বিরতির পর তো বাংলাদেশ শিবিরে ভয়-ই ধরিয়ে দেয় তারা। আমিনাত ফাজলার গোলে স্কোরে ২-২ সমতা আনে মালদ্বীপ। তাতে ড্রয়ের শঙ্কাও জাগে। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হতে দেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬৪ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে আবার এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। তার পর শেষ দিকে যোগ করা সময়ে ঋতুপর্ণার ফ্রি কিক থেকে কোহাতি হেড করে জাল কাঁপালে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এখন বাংলাদেশ শেষ ম্যাচে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে রবিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে।