সাতক্ষীরায় জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সাতক্ষীরার ইটাগাছা এলাকার তিতুর কমিউনিটি সেন্টারে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পটির পৃষ্ঠপোষকতায় ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপত্বি আব্দুস সামাদ, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবু রায়হান এবং সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজ্জাক শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী স্থানীয় অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সৈয়দ সিয়াম ফেরদৌস, সাতক্ষীরা টিবি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ত্রিতীর্থ ঘোষ, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোস্তফা আরাফাত ইসলাম এবং এসডি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেরিনা সুলতানা, ডা. ফারজানা সুলতানা ও ডা. আল নাফীস।












