সাবানদানিতে ঘুঘু পরিবারের প্রেমের বাসা
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
সুন্দরবনের কোলে গড়ে ওঠা সাতক্ষীরার কৈখালী স্টেশনের এক কোণে, ব্যস্ত বাথরুমের সাবানদানিতেই আজ প্রেমের বাসা। সেখানেই পরম মমতায় ডিমে তা দিচ্ছে এই ঘুঘু। মানুষের নিত্যদিনের এই যান্ত্রিকতার মাঝেও প্রকৃতি খুঁজে নিয়েছে নিজস্ব স্পন্দন। যেখানে জল ও সাবানের গন্ধে মিশে আছে সৃষ্টির নিঃশব্দ গুঞ্জন। মানুষের সৃষ্ট এই প্রতিবেশেই নিরাপদ আশ্রয় আর নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলছে বন্যপ্রাণীর এই ছোট পরিবারটি, এ যেন সৃষ্টির অপার মায়া আর জীবনের এক অনন্য উৎসব। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ছবিটি ক্যামেরাবন্দি করেছেন দৈনিক পত্রদূতের রমজাননগর (শ্যামনগর প্রতিনিধি) আকতার হোসেন।