শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি গ্রেফতার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. মো. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিএমপির মোহাম্মদপুর জোনের এডিসি মো. জুয়েল রানা জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি ড. মো. হাসিবুর রশীদ ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাকে দণ্ড দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গত ৯ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডের পাশাপাশি বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে সাবেক ভিসি ড. হাসিবুর রশীদ বাচ্চুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। তার নিহত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, দুই হাত প্রসারিত করে সড়কে দাঁড়িয়ে থাকা আবু সাঈদকে লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়ছে।

এ ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্য হাসিবুর রশীদের পদত্যাগ দাবিতে তার বাসভবন ঘেরাও করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। পরে ৮ আগস্ট তিনি পদত্যাগ করেন।

Ads small one

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ছোট চ-ীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকার সময় বাড়ির পাশে খেলার ছলে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।