শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

অনলাইন ডেস্ক: আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এই পরীক্ষায় সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবেন।

পরীক্ষা উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানান।

মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ও ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে, যার সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ৬৫০ জন।

এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে এক লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় এক লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোরে এক লাখ ৩৫ হাজার ৮৯ জন, চট্টগ্রামে এক লাখ ৩০ হাজার ৬৬৮ জন, বরিশালে ৮১ হাজার ৮৩১ জন, সিলেটে ৮৯ হাজার ৪২১ জন, দিনাজপুরে এক লাখ ৮১ হাজার ৮৫৪ জন ও ময়মনসিংহে এক লাখ ৮ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী রয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ ৫১ হাজার ৯৩ জন ও ছাত্রী ছয় লাখ ৬৭ হাজার ৩০৫ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তিন লাখ চার হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে এক লাখ ৪২ হাজার ৭৯৫ জন ছাত্রী ও এক লাখ ৬১ হাজার ৪৯১ জন ছাত্র। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। যার মধ্যে ছাত্র এক লাখ এক হাজার ৫০৯ জন ও ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

২০২৬ সালের পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশে মোট তিন হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেবে। সবচেয়ে বেশি কেন্দ্র ঢাকা বোর্ডে, ৫১০টি এবং সবচেয়ে কম কেন্দ্র ময়মনসিংহে, ১৮৮টি। অন্যদিকে, মাদরাসা বোর্ডের আওতায় ৭৪২টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Ads small one

সে মালা তোমার জন্য

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
সে মালা তোমার জন্য

কিশোরীমোহন সরকার
এখনও অনেকটা পথ হাঁটা বাকি
পেরুতে হবে গোটাকয়েক টিলা, দুটো পাহাড়
একটা সাগর, অর্ধেকটা মরুভূমি;
ছোটখাট কয়েকটি খরস্রোতা নদীও জানাচ্ছে আহ্বান!
তুমি হাত বাড়ালে ভাবতাম না
বিশ্বাস করো, আদৌ ভাবতাম না!
পার হয়ে যেতাম-কুয়াশা, রোদ্দুর, মেঘ, বৃষ্টি, ঢেউ…
হাতছানি দিচ্ছে আর্মস্ট্রং, উৎসাহ যোগাচ্ছে রবার্ট ব্রুস
মন্ত্র দিচ্ছে মৌমাছি, মালা গেঁথে দাঁড়িয়ে প্রতীতি।

গিরি, তুমি না চাইলেও মালা আমি পরবই!

সে মালা তোমার জন্যে
‘তোমায় সাজাব যতনে কুসুম রতনে…’

শ্যামনগরে জামায়াতের ১৩ কর্মীর বিএনপিতে যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে জামায়াতের ১৩ কর্মীর বিএনপিতে যোগদান

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জামায়াতে ইসলামীর ১৩ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চ-ীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা জামায়াত ত্যাগের ঘোষণা দেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। যোগ দেওয়া ব্যক্তিরা হলেন—কামাল হোসেন মিন্টু, শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম, আবদুস আজিজ, জিল্লুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান ঢালী, আবদুস মাজেদ, সাহেদ হোসেন, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী ও তৌহিদুর রহমান।

পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন নবঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম।

 

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ওরফে বড় খোকা (৫০) নামের এক লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রবিউল উপজেলার যাদবপুর (রেললাইন পাড়া) গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজের দোকানের পাশে একটি গাছের ডাল কাটতে ওঠেন রবিউল। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিনের পরিচিত এ ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।