কয়রায় অগ্রণী ব্যাংকের রোড-শো অনুষ্ঠিত
কয়রা (খুলনা) প্রতিনিধি: এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর- এই প্রতিপাদ্যে খুলনার কয়রা উপজেলার অগ্রণী ব্যাংক পিএলসি জায়গীরমহল শাখার আয়োজনে রোড-শো অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ৯ টায় শাখার প্রিন্সিপাল অফিসার দেবাশীষ কুমার মন্ডল এর নেতৃত্বে এই রোড- শো অনুষ্ঠিত হয়। রোড-শোটি ব্যাংকের সমনে থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক থেকে আমাদী বাজার অভিমুখে বের হয়। পরে সেটি একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল অফিসার সুশান্ত মিস্ত্রী, সিনিয়র অফিসার মোঃ আলাউদ্দিন খান, অমিতাভ মন্ডল, অফিসার মোঃ আব্দুর রউফ, অনি গোলদার, মাঠকর্মী মোঃ তৌহিদুল ইসলাম, মোঃ মনজুরুল ইসলাম, অস্থায়ী সিকিউরিটি গার্ড মোঃ শামসুল হক, গৌতম মন্ডল, আনছার সদস্য মনিরুল ইসলাম প্রমুখ












