কয়রায় প্রতিবন্ধী ও জেন্ডার অন্তর্ভুক্তিমূলক ঝুঁকি হ্রাস কর্মশালা
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় প্রতিবন্ধী ও জেন্ডার অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদের হলরুমে কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে এবং ডিআইডিআরএম প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সমির কুমার ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল আহাদ, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান বিভূতি মন্ডল ও ইউপি সদস্য আবু সাইদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন কারিতাসের ডিআইডিআরআর প্রকল্পের কর্মকর্তা মো. হাসিবুল হোসেন টুটুল, কর্মী শিমসন রোমিও বিশ্বাস ও অনিক ত্রিপুরা।






