মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কয়রায় সংরক্ষিত নারী সদস্য পদে আলোচনায় মঞ্জুয়ারা খাতুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
কয়রায় সংরক্ষিত নারী সদস্য পদে আলোচনায় মঞ্জুয়ারা খাতুন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে ব্যাপক আলোচনায় রয়েছেন মোসা. মঞ্জুয়ারা খাতুন। নির্বাচনের সময় ঘনিয়ে আসার আগেই তিনি মাঠে নেমে পড়েছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সাড়া পাচ্ছেন।

মঞ্জুয়ারা খাতুন আমাদী গ্রামের মো. ইসমাইল হোসেন সানার স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায়, দুস্থ ও নির্যাতিত মানুষের পাশে থেকে সামাজিক কর্মকা- চালিয়ে যাচ্ছেন। তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এমনকি তাঁর প্রার্থিতার খবরে আনন্দ প্রকাশ করে গ্রামবাসীর মাঝে মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে।

আমাদী গ্রামের স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক এস আহমেদ হোসেন ও মোক্তার গাজী জানান, মঞ্জুয়ারা খাতুন আগে থেকেই সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এলাকায় তাঁর বেশ জনপ্রিয়তা রয়েছে। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তাঁরা আশাবাদী।

নিজের পরিকল্পনার কথা জানিয়ে মঞ্জুয়ারা খাতুন বলেন, “আমি নির্বাচিত হলে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করব। বিশেষ করে সরকারি অনুদানগুলো যাতে প্রকৃত হকদার ও যোগ্য ব্যক্তিরা পান, তা নিশ্চিত করাই হবে আমার প্রধান কাজ।”

তিনি আরও জানান, এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধান এবং অবকাঠামো উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করতে চান। আমাদী ইউনিয়নের আসন্ন নির্বাচনে সংরক্ষিত এই নারী আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে মঞ্জুয়ারা খাতুনকে নিয়ে এখন চায়ের টেবিলে আলোচনা তুঙ্গে।

Ads small one

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। চায়না দুয়ারি জাল ব্যবহার করে সাতবাড়িয়া ও সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ এলাকায় মাছ ধরা হচ্ছে ইউনিয়ন আনসার দলনেতারা খবর দিলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিলের পানি থেকে আনুমানিক দুই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা

পত্রদূত রিপোর্ট: ছেলে সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে সোমবার রাতে কারো নাম উল্লেখ না করে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পূর্ব কৈখালি গ্রামের আব্দুল হমিদ সরদারের ছেলে প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মুঠোফেনে ডেকে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েক জন। পরদিন সকালে কেসমত আলীর মাছের ঘের থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ লাশের পাশ থেকে ৩৩ ভোল্টের বৈদ্যুতিক তার, দুটি লোহা কাটা ব্লেড ও সিমবিহীন একটি বাটাম ফোন উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, এ ঘঁনায় নিহতের পিতা আব্দুল হামিদ সরদার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে অজ্ঞতনামা ৩/৪জনকে আসামী করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার ক্লু উদ্ধার করে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।