কয়রার আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুবায়ের হোসেনের মটর সাইকেল শোডাউন
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মোঃ জুবায়ের হোসেন মটর সাইকেল শোডাউন করেছেন। শনিবার (২৩ জুন) বিকাল ৪ টার দিকে আমাদী বাজার থেকে তিনি দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের নিয়ে মটর সাইকেল শোডাউন করেন।
শোডাউনটি আমাদী বাজার থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে। শোডাউনে অংশ নেওয়া আব্দুল মান্নান, জলিলসহ অনেকে বলেন, জুবায়ের ভাই ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। তিনি সবসময় মানুষের পাশে থাকেন। কেউ আপাদে বিপদে পড়লে ভাই সাথে সাথে গিয়ে তার পাশে দাঁড়ায়। এমন মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে আমাদের ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে।
নিজের পরিকল্পনার কথা জানিয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মোঃ জুবায়ের হোসেন বলেন, বিএনপি থেকে আমি মনোনয়ন পেয়ে “নির্বাচিত হলে আমাদী ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করব। বিশেষ করে সরকারি অনুদানগুলো যাতে প্রকৃত হকদার ও যোগ্য ব্যক্তিরা পান, তা নিশ্চিত করাই হবে আমার প্রধান কাজ।”
তিনি আরও জানান, এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধান এবং অবকাঠামো উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করতে চান। আমাদী ইউনিয়নের আসন্ন নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে জুবায়ের হোসেনকে নিয়ে এখন চায়ের টেবিলে আলোচনা তুঙ্গে।






