কলিমাখালী কেএন স্পোর্টিং ক্লাবের চার দলীয় ফুটবল প্রতিযোগিতা শুরু
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: সাতক্ষীরায় কলিমাখালী কেএন স্পোর্টিং ক্লাবের আয়োজনে চার দলীয় লক্ষ টাকার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ৩ অক্টোবর শনিবার বিকেল চারটায় কলিমাখালী ফুটবল মাঠে এই প্রতিযোগিতার শুভ সূচনা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. বাবু চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী সমিতি সাতক্ষীরা জজকোর্টের সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমীন, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ছোট্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, কলিমাখালী ফুটবল মাঠের প্রতিষ্ঠাতা সভাপতি হযরত আলী ভুট্টো, প্রতিষ্ঠাতা সদস্য সরদার হাবিবুর রহমান, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, ভূমি কর্মকর্তা তারক মন্ডল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীউলা ইউনিয়নের নেতা মাওলানা লুৎফর রহমান।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শ্যামনগর ফুটবল দল ও খুলনার ডুমুরিয়া ফুটবল একাডেমি। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ অমিমাংসিত থাকে। পরবর্তীতে ট্রাইবেকারে শ্যামনগর ৫-৪ গোলে ডুমুরিয়াকে হারিয়ে জয়লাভ করে।












