শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হবে নতুন বছর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হবে নতুন বছর

পত্রদূত ডেস্ক: বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে খুলনায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। পহেলা বৈশাখ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে দিবসের মূল আনুষ্ঠানিকতা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখ সকাল আটটায় খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বের করা হবে বৈশাখী শোভাযাত্রা। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। পরে সকাল সাড়ে নয়টায় শহীদ হাদিস পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবে।

নতুন বছরকে বরণ করতে শিশুদের জন্য থাকছে বিশেষ আয়োজন। বাংলাদেশ শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এবং প্রতœতত্ত্ব অধিদপ্তর যৌথভাবে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। এ ছাড়া জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ঐতিহ্যবাহী খেলাধুলা, গল্প বলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে খুলনা বিভাগীয় জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে। খুলনা জেলা কারাগার, বিভিন্ন হাসপাতাল ও শিশু পরিবারগুলোতে পরিবেশন করা হবে ঐতিহ্যবাহী খাবার। কারাগারে কয়েদিদের তৈরি দ্রব্যাদির প্রদর্শনীর পাশাপাশি বন্দীদের অংশগ্রহণে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

বর্ষবরণ উপলক্ষে ১৩ এপ্রিল থেকেই সাজ সাজ রব থাকবে খুলনায়। শহরের গুরুত্বপূর্ণ মোড় যেমন—শিববাড়ি মোড়, রেলওয়ে স্টেশন ও শহীদ হাদিস পার্কসহ বিভিন্ন জনাকীর্ণ স্থানে জেলার ঐতিহ্য ফুটিয়ে তুলতে বিশেষ আলপনা আঁকা হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও স্থানীয় প্রশাসনের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।