খুলনা প্রেসক্লাবে দুর্বৃত্তর হামলার ঘটনায় তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
খুলনা প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে একদল বহিরাগত দুর্বৃত্তরা সাংবাদিকদের সঙ্গে বাকবিত-া ও হামলা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।
বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ মান্নান, কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, এসএম আকরামুল ইসলাম, মো. বাহারুল ইসলাম, এসএম হাসান আলী বাচ্চু, বিএম বাবলুর রহমান, এড. কবির আহমেদ, মো. সোহাগ হোসেন মোড়ল প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি












