খুলনা বিভাগে দ্বিতীয় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা, প্রিন্সিপালের সম্মাননা গ্রহণ
খুলনা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা। এ উপলক্ষে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুফতি আখতারুজ্জামান। গত মঙ্গলবার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক। প্রেসবিজ্ঞপ্তি









