বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

গাবুরায় ক্ষুদ্র খামারিদের মধ্যে ১ হাজার ৮০০ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
গাবুরায় ক্ষুদ্র খামারিদের মধ্যে ১ হাজার ৮০০ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

শ্যামনগর প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলের পরিবারগুলোর অর্থনৈতিক সচ্ছলতা ও আয় বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ৭২ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন অ্যাকশন’ এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলার গাবুরা ইউনিয়নের ৭২টি পরিবারের প্রত্যেককে ২৫টি করে এক মাস বয়সী মিশরীয় ‘ফাওমী’ জাতের মুরগির বাচ্চা এবং ১৫ কেজি করে মুরগির খাদ্য দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস। গাবুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, প্রকল্পের ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ ও প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য।
বক্তারা বলেন, বিতরণ করা এই মিশরীয় ফাওমী জাতের মুরগি প্রচুর ডিম দেয়। এগুলোকে সম্পদ মনে করে সঠিক পরিচর্যা ও নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে। টিকাদান কার্যক্রম সফল করতে ইতোমধ্যে এলাকায় ১৫ জন স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Ads small one

ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আবারও ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়েই মাঠের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল মেসিরা। এই নিয়ে সপ্তমবারের মত ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠল আলবিসেলেস্তারা।

খেলার ৮৫ মিনিটে লিওনেল মেসির প্রথম অ্যাসিস্টে বল পেয়ে দুর্দান্ত এক ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফেরান চেলসি তারকা এনজো ফের্নান্দেস। এরপর ম্যাচ যখন নিশ্চিতভাবে অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ইনজুরি টাইমের প্রথম মিনিটে লিওনেল মেসির জাদুকরী পাস (দ্বিতীয় অ্যাসিস্ট) থেকে বল পেয়ে ইংল্যান্ডের জাল কাঁপিয়ে দেন বদলি নামা স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। তার গোলেই ফাইনালের টিকিট কাটে আলবিসেলেস্তারা।

এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও সর্বশেষ ২০২২ সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছে তারা। এর মধ্যে ১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে, ১৯৮৬ সালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোল এবং সর্বশেষ ২০২২ সালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে মোট ৩ বার বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছিল লাতিন আমেরিকার এই দেশটি।

২০২৬ বিশ্বকাপে আজকের খেলাসহ এ পর্যন্ত মোট ৮ টি ম্যাচ খেলেছে মেসিরা। এর মধ্যে সব ম্যাচেই জয় পেয়েছে স্কালোনির শিষ্যরা।

আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ৮ম বারের মত খেলবে মেসি- মার্টিনেজরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়েন্ট স্পেন। এখন দেখার অপেক্ষে কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন নাকি আর্জেন্টিনা।

১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ৪০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর আগে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

 

২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

অবশেষে দ্বিতীয়ার্ধে গোলের দেখা মিলেছে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ৫৫ মিনিটে গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড। গোলটি করেন অ্যান্থনি গর্ডন। তবে ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। গোলটিতে অ্যাসিস্ট করেছেন মেসি। তার পর ৯০+২ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে স্কোর ২-১ করেছে আর্জেন্টিনা।

দলীয় আক্রমণের মাধ্যমে যার সূচনা করেন হ্যারি কেইন। মাঝমাঠে নেমে মরগান রজার্সকে বল বাড়ানোর চেষ্টা করলেও দুর্দান্ত অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্সে তা প্রতিহত করেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে বিপদ কাটাতে পারেনি আর্জেন্টিনা। ফিরতি বল কুড়িয়ে নিয়ে ডেকলান রাইস সেটি বাড়ান রজার্সের কাছে। ইংলিশ উইঙ্গারের নিখুঁত ক্রসে বক্সে দারুণভাবে জায়গা করে নেন অ্যান্থনি গর্ডন। এরপর এক ছোঁয়ায় এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা একাধিক সুযোগ তৈরি করলেও গোল করেছে ইংল্যান্ডই।

প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। ৪৭ মিনিটে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের লম্বা ক্লিয়ারেন্স থেকে দুর্দান্তভাবে বল নামিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। সেখান থেকে বল পেয়ে ডিজেড স্পেন্সকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন হুলিয়ান আলভারেজ।

তার জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তবে বিপদ তখনও কাটেনি। ফিরতি বল আবারও পেয়ে যান আলভারেজ। কিন্তু তার দ্বিতীয় প্রচেষ্টা ইংল্যান্ডের এক ডিফেন্ডারের গায়ে লেগে কর্নারের বিনিময়ে রক্ষা পায় থ্রি লায়ন্স।

ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা, চলছে অতিরিক্ত সময়ের খেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
ইংল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা, চলছে অতিরিক্ত সময়ের খেলা

সমতা ফেরানোর পর এগিয়ে যেতে খুব বেশি অপেক্ষা করতে হলো না আর্জেন্টিনাকে। প্রথমে ম্যাক আলিস্টারের প্রচেষ্টা ফিরে আসে পোস্টে লেগে। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ।