সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো জামায়াত

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে ও ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্থানীয় নির্বাচনে সব দল আলাদাভাবে নির্বাচন করবে। সেজন্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের দুই প্রার্থীও ঠিক করা হয়েছে।’

এসময় তিনি বলেন, উত্তরে নির্বাচন করবেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটিতে নির্বাচন করবেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর প্রসঙ্গে পরওয়ার বলেন, যারা প্রথাগত রাজনীতি করে এই ভূখণ্ডের ইতিহাস জানে না, তারাই এ ধরনের আচরণ করতে পারে।

Ads small one

শ্যামনগরে জেন্ডার সমতা ও অধিকারবিষয়ক উঠান বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
শ্যামনগরে জেন্ডার সমতা ও অধিকারবিষয়ক উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় এলাকায় নারী ও জেন্ডার সমতা, অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান’-এর উদ্যোগে ১৪ সেপ্টেম্বর বিকেলে বুড়িগোয়ালিনী ইউনিয়নের মু-া পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈঠকে এলাকার ২০ জন প্রান্তিক উপকূলীয় নারী অংশ নেন।

সংস্থার প্রোগ্রাম অফিসার আরতি সরকারের পরিচালনায় বৈঠকে লিঙ্গভিত্তিক বৈষম্য দূরীকরণ, সমমজুরি, সমান শিক্ষার সুযোগ, গৃহস্থালি কাজের স্বীকৃতি এবং নারী নির্যাতন বন্ধে সামাজিক সচেতনার গুরুত্ব তুলে ধরা হয়।

ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: শায়নীকে জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: শায়নীকে জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সফলভাবে সম্পন্ন করেছেন সাতক্ষীরার নৃত্যশিল্পী তনয়া মেধা শায়নী। তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সম্পাদকম-লীর সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সারা দেশের ৪০ জন প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী অংশ নেন। এতে সাতক্ষীরা জেলা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন শায়নী। কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক অন্তরা আক্তার।

প্রশিক্ষণে ভরতনাট্যমের মৌলিক ধাপ, মুদ্রা ও কারিগরি কৌশল শেখানো হয়। শায়নী তাঁর এ অর্জনের জন্য স্থানীয় গুরু নাহিদা পান্না ও সুজন কুন্ডুর প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।

শায়নীর এ সাফল্যে অভিনন্দন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন ও সাধারণ সম্পাদক নয়ণ ভট্টাচার্য্যসহ জেলা কমিটির অন্য নেতারা।

 

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এডহক কমিটিকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন এডহক কমিটিকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৪ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়। নবমনোনীত এডহক কমিটির সভাপতি মো. তাকদীর আহসান রুবেল, অভিভাবক সদস্য আবু শামীম মো. অহিদুজ্জামান এবং শিক্ষক প্রতিনিধি মো. হাবিবুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বাড়ানো, ভৌত অবকাঠামোর উন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেবে। কমিটির সদস্যরাও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।