তালায় জাপা নেতা আলাউদ্দীনের স্মরণসভা অনুষ্ঠিত
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস, এম আলাউদ্দীনের স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠাণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৫ টায় শিবপুর গ্রামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাপা সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুহাঃ তাওহীদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মাওলানা মুহাঃ জালাল উদ্দীন। বক্তব্য রাখেন জাপা নেতা শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, জামাল উদ্দীন মোড়ল, প্রভাষক কামরুল ইসলাম, নূরুল ইসলাম খোকাসহ আরও অনেকে।
দোয়ানুষ্ঠাণে প্রায়াত জাপা নেতার রুহের মাগফেরাত কামনা ও আসছে স্থানীয় নির্বাচনে সাংবাদিক নজরুল ইসলামের সফলতা কামনা করে দোয়া করা হয়। স্মরণ সভা ও মিলাদ মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।





