বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার এসআই বিলায়েত হোসেন, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা পল্লী বিদ্যুতের এজিএম মাছুম বিল্লাহ, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, আইনকৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা।

এছাড়া উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার ফরিদ হোসেন, দেবহাটা বিজিবি ক্যাম্পের কমান্ডার নুরুল ইসলাম, দেবহাটা আনসার-ভিডিপির সহকারী কোম্পানি কমান্ডার নুর হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক অজয় কুমার, গাজীরহাট মন্দির কমিটির সাধারণ সম্পাদক অলোক কুমার, দেবহাটা বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু দে, দেবহাটা ফুটবল মাঠ মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ এবং দক্ষিণ পারুলিয়া মন্দির কমিটির সভাপতি ও ইউপি সদস্য অসীম কুমারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদারের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, সিসি ক্যামেরা স্থাপন এবং নারী ও পুরুষদের জন্য পৃথক প্রতিমা দর্শনের ব্যবস্থা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পৃথক ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবে এবং আনসার ও পুলিশ সদস্যদের সমন্বয়ে প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কথা জানানো হয়।

সভায় উপজেলার ২১টি দুর্গাপূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Ads small one

কয়রায় সার বিক্রির রেজিস্টারে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
কয়রায় সার বিক্রির রেজিস্টারে অনিয়ম, দুই ব্যবসায়ীকে জরিমানা

কয়রা (খুলনা) প্রতিনিধি: সার বিক্রয় রেজিস্ট্রারে সঠিকভাবে তথ্য লিপিবদ্ধ না করার অভিযোগে খুলনার কয়রায় দুই সার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার কয়রা বাজার ও হায়াতখালী বাজারে অভিযান চালিয়ে তাঁদের এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার বিক্রয় রেজিস্ট্রারে সঠিকভাবে তথ্য লিপিবদ্ধ না করায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা লঙ্ঘনের অভিযোগে উপজেলা সদরের মিলন কৃষি বিতানের মালিক মিলন কুমার ম-লকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই অভিযোগে হায়াতখালী বাজারের রিজিয়া স্টোরের মালিক কামরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন, কৃষকদের জন্য নির্ধারিত সার যথাযথভাবে বাজারজাত ও বিতরণ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। সারের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্যামনগরে জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরামর্শ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
শ্যামনগরে জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরামর্শ সভা

শ্যামনগর প্রতিনিধি: সিবিডি কপ-১৭ ও জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (ইউএনএফসিসিসি-কপ) বাংলাদেশের প্রতিনিধিদের ভূমিকা জোরদারে শ্যামনগরে কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ন্যায্য অধিকার নিশ্চিতকরণে স্থানীদের অভিজ্ঞতা ও সুপারিশ নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের আওতায় অক্সফাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে সামাজিক সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এ সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকার বাস্তুতন্ত্র রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। শুধু বন রক্ষা নয়, এর সঙ্গে যুক্ত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেই সুন্দরবন রক্ষার যেকোনো উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে।
ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দীন তালুকদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, গ্রীন কোয়ালিফিকেশনের সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, সিডিওর নির্বাহী পরিচালক আল ইমরান, সিএনআরএসের আরিফুল ইসলাম, ফ্রেন্ডশিপের সাখাওয়াত হোসেন, অ্যাকশন এইডের আব্দুল কাইয়ুম, বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার এবং কোডেক-এর প্রতিনিধি শামসুল আরেফিন সুমন।

সাতক্ষীরায় ৮৭০ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ৮৭০ অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদদাতা: সাতক্ষীরায় ৮৭০টি অসহায়, হতদরিদ্র, বিধবা, এতিম ও প্রতিবন্ধী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নবজীবন, পলাশপোল, সাতক্ষীরার উদ্যোগে এবং নবজীবন ইউকের আর্থিক সহযোগিতায় ‘ঋড়ড়ফ ভড়ৎ জবংরষরবহপব ঈষরসধঃব ঠঁষহবৎধনষব চবড়ঢ়ষব ঝঁঢ়ঢ়ড়ৎঃ চৎড়লবপঃ’ প্রকল্পের আওতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আয়োজিত এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি খেজুর, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ২০০ গ্রাম গুঁড়া মরিচ ও ২০০ গ্রাম গুঁড়া হলুদ দেওয়া হয়।
নবজীবন কার্যনির্বাহী পরিষদের সভাপতি শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত।
অর্ণব দত্ত নবজীবনকে খাদ্যসামগ্রীর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সার ও কীটনাশক দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাতক্ষীরা অঞ্চলের প্রধান চালিকা শক্তি কৃষি। কৃষকেরা ঘুরে দাঁড়াতে পারলে পুরো অঞ্চল আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফ আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবজীবনের পরিচালক খান ফাহিম আল ফুয়াদ। আরও উপস্থিত ছিলেন নবজীবনের সহকারী এইচআর ও অ্যাডমিন কর্মকর্তা রোকনুজ্জামান, প্রধান হিসাবরক্ষক সরদার আল মামুন, প্রকল্প ব্যবস্থাপক অছিউল আলমসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।