রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

দেবহাটায় নিহত ওয়াহেদুজ্জামানের লাশ পুলিশের উপস্থিতিতে দাফন, চলছে মামলার প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
দেবহাটায় নিহত ওয়াহেদুজ্জামানের লাশ পুলিশের উপস্থিতিতে দাফন, চলছে মামলার প্রস্তুতি

পত্রদূত ডেস্ক: অবশেষে পুলিশের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে গণপিটুনিতে নিহত ওয়াহেদুজ্জামান এর লাশ তার পারিবারিক কবরস্থান সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড়শান্তা গ্রামে দাফন করা হয়েছে। এরপর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বড়শান্তা গ্রামের মৃত সামছুদ্দিন সানার ছেলে তাহসিভ রহমান সাগর জানান, বুধবার বিকেলে পুলিশের আপত্তির কারণে তারা ভাই ওয়াহেদুজ্জামান এর লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গ থেকে বাড়িতে আনতে পারেননি। মব সৃষ্টিকারিরা কবর খোঁড়া, জানাজা পড়তে ও লাশ দাফনে বাধা দেওয়ার ব্যাপারে অবস্থান নিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। রাতে তাদেরকে লাশ নিতে বলা হয়। একপর্যায়ে রাত সোয়া আটটার দিকে দেবহাটা থানা থেকে লাশ বুঝে পান তারা।

 

পরে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি বৃহৎ টিম ও ডিবি পুলিশের একটি টিমের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাড়ির উঠানে বুধবার রাত ৯টায় ভাইয়ের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টার দিকে পারবিারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। ওয়াহেদুজ্জামানের সাত মাসের শিশু আরহাম ও স্বপ্নীল কেজি স্কুলে পড়াশুনারত আট বছরের মেয়ে আইয়ামিকে বাঁচিয়ে রাখতে তাদের বাবার হত্যার ন্যয় বিচারের কথা ভেবে তারা অবশ্যই মামলা করবেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহীন জানান, ওয়াহেদুজ্জামানের লাশ দাফনের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, মহানবীকে কটুক্তি সংক্রান্ত ওয়াহেদুজ্জামেনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগযোগ মাধ্যমে একাধিক ব্যক্তির মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যার দিকে ফজলুল হক আমিনীর নেতৃত্বে একদল তৌহিদী জনতার নামে ওয়াহেদুজ্জামানের বাড়ি ভাংচুর করে তাকে মারতে মারতে সুবর্ণাবাদ বাজারে জামায়াত অফিসের সামনে নিয়ে আসে। সেখান থেকে কৌশলে পালিয়ে যেয়ে ঘরে ঢুকে সে বিষপান করে। রাতে তাকে কুলিয়ার ডাঃ এমএ সবুরের চেম্বারে নিয়ে যেয়ে চিকিৎসা দেওয়া হয়।

 

পরদিন মঙ্গলবার সে সুস্থ হলে সন্ধ্যায় ফজলুল হক আমিনীর নেতৃত্বে ডাঃ সবুরের ক্লিনিক থেকে বের করে বাজারে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশষ তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাত ১০টার দিকে ফজলুল হক আমিনীর নেতৃত্বে তিন শতাধিক লোক তৌহিদী জনতার ব্যানারে হাসপাতালের পিছনের দরজা ভেঙে ঢুকে চিকিৎসাধীন ওয়াহেদুজ্জামানকে আছাড় মেরে ও এলোপাতাড়ি নির্যাতন করে মৃত অবস্থায় ফেলে রেখে যায়।

 

রাত সাড়ে ১২টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দীপঙ্কর ম-ল মৃত বলে ঘোষণা করেন। এরপরর তার লাশ দাফনের জন্য কবর খোঁড়া, জানাজা না পড়ার জন্য ওই মহলটি হুমকি ধামকি দিয়ে আসছিল। ওয়াহেদুজ্জামান একজন মানসিক রোগী ছিল বলে পরিবারের দাবি।

Ads small one

আসিফ মাহমুদকে গোপালগঞ্জের প্রশাসক করার পরামর্শ তারেক রহমানের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
আসিফ মাহমুদকে গোপালগঞ্জের প্রশাসক করার পরামর্শ তারেক রহমানের

ন্যাশনাল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তারেক রহমান লেখেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগের বার তো এপিসিতে করে পালায় আসছিল।’
এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, দুই সপ্তাহের জন্য তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতি ঠিক করে দেবেন। অন্য এক পোস্টে তিনি বলেন, তাঁকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করা হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি তাঁর চেয়ে ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও মন্তব্য করেন।
আসিফ মাহমুদের এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই তাঁকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়ে পোস্ট দেন তারেক রহমান।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত হয়েছিলেন আসিফ মাহমুদ। ওই দিন গোপালগঞ্জে কারফিউ জারি ও অস্থিরতা পর্যবেক্ষণের সময় তাঁর উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছিল।

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক: ২০৩১ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়েছে।
সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০৩০ সালের আসর আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।
এ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পর জুনে অনুষ্ঠিত হবে। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনালের আয়োজক ইংল্যান্ড।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এ সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে।

তালায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে দুই অভিভাবকের কারাদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
তালায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে দুই অভিভাবকের কারাদন্ড

 

বি. এম. জুলফিকার রায়হান, তালা: সাতক্ষীরার তালায় পৃথক দুটি স্থানে বাল্যবিয়ে আয়োজনের দায়ে দুই শিশুর অভিভাবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার জানান, তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণির ১৩ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বর ও তাঁর স্বজনেরা পালিয়ে যান। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় শিশুটির বাবা শেখ সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
অন্যদিকে, নগরঘাটা গ্রামে আরেকটি বাল্যবিয়ে আয়োজন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শিশুবরের বাবা মো. নুরুল ইসলামকে ১৫ দিনের কারাদ- ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
দ-প্রাপ্ত দুজনকে ওই দিন সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করা উভয় বিয়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযানকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও কিশোর-কিশোরী ক্লাবের কর্মীরা উপস্থিত ছিলেন।