দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ক্রপস উইং) পরিচালক ড. সালমা লাইজু।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পালের সঞ্চালনায় সংলাপে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম, সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক সাইফুল ইসলাম ও দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান।
কংগ্রেসে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং কৃষি অধিদপ্তর পরিচালিত ৯টি ফিল্ড স্কুলের ৩৫ জন প্রতিনিধিসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে মাঠপর্যায়ের পার্টনার ফিল্ড স্কুলগুলো ইতিবাচক ভূমিকা রাখছে। অনুষ্ঠান শেষে কৃষকদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ পর্যালোচনা করা হয়।








