বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।

সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, পল্লী বিদ্যুতের প্রকৌশলী মাসুম বিল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা বিজিবির হাবিলদার কামরুজ্জামান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল এবং মুজাহিদ বিন ফিরোজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

সভায় সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আরও কঠোর অবস্থান গ্রহণের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়।

সভায় ইউএনও মিলন সাহা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

 

 

 

 

Ads small one

ডিসি কাপ ফুটবল টুর্নামট-২০২৬: নাইজরিয়ান এলিছানর হ্যাট্রিক সাতক্ষীরা সদর উপজলা সমিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
ডিসি কাপ ফুটবল টুর্নামট-২০২৬: নাইজরিয়ান এলিছানর হ্যাট্রিক সাতক্ষীরা সদর উপজলা সমিত

 

শফিউল ইসলাম ও এসএম হাবিবুল হাসান: সাতক্ষীরায় জলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামট বিদশি খলায়াড় বুয়টিংয়র হ্যাটট্রিকসহ চার গাল শুভসূচনা করছ সদর উপজলা একাদশ। প্রথম রাউন্ডর ম্যাচ তারা ৫-২ গালর ব্যবধান তালা উপজলা ফুটবল দলক পরাজিত কর সমিফাইনাল উঠছ।

 

১৯ আগস্ট বিকল সাতক্ষীরা জলা স্টডিয়াম অনুষ্ঠিত খলায় ম্যাচর শুরু থকই আক্রমণাত্মক ফুটবল খল সদর উপজলা একাদশ। প্রথমার্ধর ১৪ ও ১৫ মিনিট ঢাকা লিগর নাইজরীয় খলায়াড় এলিছান বুয়টিংয়র জাড়া গাল ২-০ ত এগিয় যায় সদর উপজলা একাদশ। ৪০ মিনিট তিনি নিজর হ্যাটট্রিক পূরণ করন। বিরতির ঠিক আগ তালা উপজলার পক্ষ পনাল্টি থক ব্যবধান ৩-১ করন অ্যানিস।

 

দ্বিতীয়ার্ধর ১৩ মিনিট বুয়টিং নিজর চতুর্থ গালটি করন। খলা শষর কিছুক্ষণ আগ তালার ইদ্রিস ও সদরর সিদ্দিক আরও একটি কর গাল করল ৫-২ ব্যবধান জয় নিয় মাঠ ছাড় সাতক্ষীরা সদর উপজলা ফুটবল একাদশ। চমৎকার ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলন রফারি মুর্শিদি ইলাহি বাবু।

 

উভয় দলই বশ কয়কজন বিদশী খলায়াড় অংশ নন। খলার প্রথমার্ধর শষর দিক একটি গালক কদ্র কর কর্নারর দাবিত ২০মিনিট খলা থক বিরত থাক তালা উপজলা ফুটবল একাদশ। পাশ থাকা কাচ প্রিন্স বলন, চমৎকার খলা হয়ছ। খলায় বিদশী খলায়াড় থাকায় সাতক্ষীরা স্টডিয়াম ছদময় আবশ বিরাজ করছ। জাতীয় খা-খা দলর সদস্য সালমা খাতুন বলন তার নিজর কথা। তিনি ভারতর গহাটি শিলং, নপালর কাঠমুন্ডত খলছন। অতিথি হিসব উপ¯িত থক খলা উপভাগ করন জলা পরিষদ চয়ারম্যান হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজলা নির্বাহী অফিসার জানাতুল ফরদস ও সদর উপজলা নির্বাহী অফিসার অর্নব দত্ত। আজ বহস্পতিবার বিকল ৩টায় আশাশুনি ও দবহাটা উপজলা একাদশ মুখামুখি হব।**ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬**
**নাইজেরিয়ান এলিসানের হ্যাট্রিক, সাতক্ষীরা সদর উপজেলা সমিতি**
**শফিউল ইসলাম ও এসএম হাবিবুল হাসান:** সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় বুয়টিংয়ের হ্যাটট্রিকসহ চার গোলে শুভসূচনা করেছে সদর উপজেলা একাদশ। প্রথম রাউন্ডের ম্যাচে তারা ৫-২ গোলের ব্যবধানে তালা উপজেলা ফুটবল দলToJson পরাজিত করে সেমিফাইনালে উঠেছে।
১৯ আগস্ট বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সদর উপজেলা একাদশ। প্রথমার্ধের ১৪ ও ১৫ মিনিটে ঢাকা লিগের নাইজেরীয় খেলোয়াড় এলিসান বুয়টিংয়ের জোড়া গোলে ২-০ তে এগিয়ে যায় সদর উপজেলা একাদশ। ৪০ মিনিটে তিনি নিজের হ্যাটট্রিক পূরণ করেন। বিরতির ঠিক আগে তালা উপজেলার পক্ষে পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন অ্যানিস।
দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে বুয়টিং নিজের চতুর্থ গোলটি করেন। খেলা শেষের কিছুক্ষণ আগে তালার ইদ্রিস ও সদরের সিদ্দিক আরও একটি করে গোল করলে ৫-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সাতক্ষীরা সদর উপজেলা ফুটবল একাদশ। চমৎকার ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি মুর্শিদি ইলাহি বাবু।
উভয় দলই বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় অংশ নেন। খেলার প্রথমার্ধের শেষের দিকে একটি গোলকে কেন্দ্র করে কর্নারের দাবিতে ২০ মিনিট খেলা থেকে বিরত থাকে তালা উপজেলা ফুটবল দল। পাশে থাকা কোচ প্রিন্স বলেন, চমৎকার খেলা হয়েছে। খেলায় বিদেশি খেলোয়াড় থাকায় সাতক্ষীরা স্টেডিয়ামে উৎসবের আমেজ বিরাজ করছে। জাতীয় নারী ফুটবল দলের সদস্য সালমা খাতুন বলেন তার নিজের কথা। তিনি ভারতের গুয়াহাটি-শিলং, নেপালের কাঠমাণ্ডুতে খেলেছেন। অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস ও সদর উপজেলা নির্বাহী অফিসার অর্নব দত্ত। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আশাশুনি ও দেবহাটা উপজেলা একাদশ মুখোমুখি হবে।

সম্পাদকীয়/ প্রসঙ্গ: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও উপকূলবাসীর আতঙ্ক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও উপকূলবাসীর আতঙ্ক

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ সংস্কার একটি বার্ষিক প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতায় পরিণত হলেও স্থানীয় বাসিন্দাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। ৬৮৩ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের বিভিন্ন অংশে বছরজুড়ে মেরামতের কাজ চলাই স্বাভাবিক হলেও, বাস্তবতা হলো এক জায়গায় সংস্কার শেষ হতে না হতেই অন্য অংশে দেখা দিচ্ছে নতুন ভাঙন। জোয়ার-ভাটার নোনা পানির সঙ্গে জীবনযুদ্ধ চালানো উপকূলবাসীর জীবনের এমন অনিশ্চয়তা ও আতঙ্ক কোনোভাবেই কাম্য নয়।

​সম্প্রতি পাউবোর দুটি বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রতাপনগর, আনুলিয়া ও পদ্মপুকুরসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিশাল অংশ অত্যন্ত ভাঙনপ্রবণ। পাউবো কর্তৃপক্ষের দাবি, নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন এবং অতিরিক্ত জোয়ারের চাপের কারণে বাঁধ ভেঙে যাওয়া একটি অবিনশ্বর প্রাকৃতিক প্রক্রিয়া। প্রাকৃতিক কারণকে একেবারে উড়িয়ে দেওয়া না গেলেও, স্থানীয়দের অভিযোগকেও খাটো করে দেখার সুযোগ নেই। সংস্কারকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার, প্রকৌশলগত ত্রুটি, জিওব্যাগ স্থাপনে গাফিলতি এবং সময়মতো যথাযথ তদারকির অভাবে টেকসই বাঁধ তৈরি হচ্ছে না—এ কথা অস্বীকার করার উপায় নেই। সংস্কার শেষ হতে না হতেই বাঁধ ধসে পড়ার ঘটনা প্রমাণ করে যে, কেবল জরুরি বরাদ্দ এনে তড়িঘড়ি কাজ সারাই সমস্যার সমাধানের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

​এর ফলে একদিকে যেমন সরকারের কোটি কোটি টাকার অপচয় ঘটছে, অন্যদিকে স্থানীয় কৃষি, মৎস্যঘের ও বসতবাড়ি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে। প্রতিনিয়ত ভিটেমাটি হারানোর ঝুঁকিতে থাকা মানুষগুলোর আর্থসামাজিক জীবন স্থবির হয়ে পড়ছে।

​উপকূলীয় অঞ্চলকে টেকসই সুরক্ষার আওতায় আনতে হলে সাময়িক তালিযুক্ত সংস্কার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের গুণগত মান কঠোরভাবে তদারকি করতে হবে। একই সঙ্গে কেবল বাঁধ উঁচু করা বা জিওব্যাগ ফেলাই নয়, ভৌগোলিক রূপরেখা ও নদীর গতিপথ বিশ্লেষণ করে মেগা প্রজেক্টের মাধ্যমে আধুনিক ও দীর্ঘমেয়াদী স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন অপরিহার্য। উপকূলীয় লাখ লাখ মানুষের জীবন-জীবিকা ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে পাউবো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দায়বদ্ধ পদক্ষেপই এখন সময়ের দাবি।

কলকাতায় অগ্নিকান্ডে নিহতদের দু’জনার বাড়ি সাতক্ষীরায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
কলকাতায় অগ্নিকান্ডে নিহতদের দু’জনার বাড়ি সাতক্ষীরায়

নিজস্ব প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের ২ জন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। বুধবার (১৯ আগষ্ট) রাত ১০টার দিকে এলাকায় খবর পৌঁছানোর পর ঘটনাটি নিশ্চিত করেছেন নিহতদের একজনের পরিবারের সদস্যরা।

নিহত আলিমুজ্জামান সাজু (৪৫) কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত. ইউনুচ সরদারের ছেলে। তিনি পেশায় একজন ঘের ব্যবসায়ী এবং অপরজন একই উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা রেবতী সরকার। তবে তার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিহত সাজুর নিকটাত্মীয় মোখলেছুর রহমান পল্টু জানান, কোমরে ব্যাথার জন্য চিকিৎসক দেখাতে ৫-৬ দিন আগে সাজু ভারতে যায়। বুধবার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কিন্তু রাত ১০টার দিকে বাড়িতে খবর আসে হোটেলে অগ্নিকান্ডে সে নিহত হয়েছেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানানো হয়, ঘটনাটি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য যে, মঙ্গলবার রাত ২টার দিকে হোটেলটিতে অগ্নিকান্ড ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে ৭ জন বাংলাদেশী।