শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

পাঁচ দিনে ২১৮.৮৩ মিলিয়ন ডলার আয় করল ‘মাইকেল’

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
পাঁচ দিনে ২১৮.৮৩ মিলিয়ন ডলার আয় করল ‘মাইকেল’

বিনোদন ডেস্ক: পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর থেকেই তীব্র আলোচনা আর সমালোচনার মধ্যে রয়েছে । জীবনের বিতর্কিত কিছু অধ্যায় পর্দায় না আনার অভিযোগ উঠলেও দর্শকের আগ্রহে তার প্রভাব পড়েনি। অন্তত বক্স অফিসের হিসাব তেমনটাই বলছে।
অ্যান্টনি ফুকো পরিচালিত এই সিনেমা মুক্তির মাত্র ৫ দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ২১৮.৮৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২ হাজার ৬৫ কোটি টাকা)। যা চলতি বছরে সর্বোচ্চ আয় করা নির্মাণগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে।

দিনভিত্তিক আয়ের হিসাবে, প্রথম দিন (শুক্রবার) সিনেমাটি আয় করে ৩৯.২৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় দিন (শনিবার) আয় দাঁড়ায় ৩২.৪৬ মিলিয়ন ডলার, আর তৃতীয় দিন (রবিবার) আয় হয় ২৫.৪৫ মিলিয়ন ডলার। এই ৩ দিন মিলিয়ে প্রথম উইকএন্ডে মোট আয় দাঁড়ায় ৯৭.২০ মিলিয়ন ডলার।

এরপর চতুর্থ দিন (সোমবার) এবং পঞ্চম দিন (মঙ্গলবার) মিলিয়ে আসে বাকি ১২১.৬৩ মিলিয়ন ডলার, যার বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে।

প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের এই নির্মাণে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। পাশাপাশি মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসনসহ আরো অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Ads small one

শিউলি-ভেজা সকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
শিউলি-ভেজা সকাল

 

ফাহিম শাহরিয়ার রুমি
ভোরের বেলা শিশির-পড়া ঘাসের’ পরে পা,
দূর বাঁশবনে দোয়েল ডাকেÑ“যাবে নাকো মা?”
পুকুরজলে কাশের ছায়া কেঁপে কেঁপে রয়,
আকাশ জুড়ে সোনার রোদে কার যে হাসি কয়।
গাঁয়ের পথে ধুলো উড়ে গরুর গাড়ি যায়,
তালগাছতলে রাখাল ছেলে বাঁশির সুরে গায়।
কচি ধানের গন্ধ মেখে দক্ষিণ হাওয়া বয়,
মাঠের মাঝে সাদা বকটি একলা দাঁড়িয়ে রয়।
আম কুড়ানো ছোট্ট মেয়ে আঁচল ভরে হাসে,
শিউলি ফুলের মালা গেঁথে বসে নদীর পাশে।
মায়ের ডাকে সন্ধ্যা নামে তুলসী তলার দীপ,
চাঁদের আলো নরম হয়ে নামে ধানের চিপ।
এই যে আমার ছোট্ট গ্রাম, নদী-খেতের দেশ,
এখানেতে সুখ লুকানো অতি নিরবেশ।
মানুষগুলোর সরল মুখে মায়ার আলো ঝরে,
দুঃখ এলেও গান ফুটে যায় ভাটিয়ালি সুরে।
রাতের শেষে আবার যখন উঠবে নতুন ভোর,
পাখির সাথে জেগে উঠবে মাটির আপন ঘর।
বাংলার এই মাটির গন্ধ প্রাণে বাজায় বাঁশিÑ
এমন স্নেহ কোথাও কি আর পাবে ভালোবাসি?

হাসি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
হাসি

মোমিন রহমান
আগে যখন তুমি মৃদু হাসতে
চোখকে ছুঁতো তোমার সেই হাসি

এখন তুমি ভেঙে পড়ো
উচ্ছ্বসিত হাসিতে
কিন্ত চোখকে স্পর্শ
করে না এই হাসি

তখন তুমি বালিকা ছিলে
এখন রমণী!

নবান্ন ও চন্দ্রাহত একজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
নবান্ন ও চন্দ্রাহত একজন

বাবুল চৌধুরী
খোলা চুলে বাইরে এসো না এই ঘোর পূর্ণিমা-রাতে
সনাতন চাঁদ আকাশে সওয়ার চাঁদের জোয়ার, তাই
জোছনায় আহত হতে পারো আমিও চন্দ্রগ্রস্থ বলে
এক শ’ বছর পেছনে তাকাই অথবা তারও বেশি –

সময়ের উল্টো স্রোতে, তোমার মুখে দেখি দীঘল
ফসলের মাঠ, চুলে খরতর নদী, ও শাড়ির জমিনে
জড়ানো স্থির অথবা অনেক উড়ন্ত ফিঙের ডানা,
আঁচলে আদরে আগলে রেখেছ নাকি ধান স্বর্ণালী!

আরেক মানবীর মতো তখন তুমি, যে মুখ বহু বছর
আগে দেখেছি – সে ছন্দে নাচে, উঠোনে হেসে যায়

এখনি ঢেঁকির শব্দ উঠবে, ঢেঁকিতে পড়ছে তার পা
স্বপ্নের ভেতর তার ছন্দিত পা দেখি, ধান ভাঙা হলে
এখনই দেবে সে নবান্নের ডাক, এখন চাঁদের মতো
সব থালা ভরবে নতুন খাদ্য-কণায়, নিরন্ন লোকালয়

নবান্নের সাড়া পেয়ে যায়, আকাশে চাঁদের জোয়ার –
এ নবান্নে নিমগ্ন আমি – খোলাচুলে বাইরে এসো না