পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির বাৎসরিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ও লোনা পানি পাইকগাছা কেন্দ্রে উপজেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে আয়োজিত মিলন মেলায় সভাপতিত্ব করেন, উপজেলা সমিতির সভাপতি আনোয়ার হোসাইন। প্রধান অতিথি ছিলেন, জেলা সভাপতি খান মাহতাব আহম্মেদ।
প্রভাষক আব্দুর রাজ্জাকের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাহাজামান প্রিন্স, কাজী মিজানুর রহমান, অশোক কুমার ঘোষ,খান সাইফুল ইসলাম, হাফিজুর রহমান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সমিতির ২ শতাধিক সদস্য এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
সভায় সভাপতি আনোয়ার হোসাইন বলেন, সকল ওষুধ ব্যবসায়ীদের অধিক লাভের জন্য ওষুধের নির্ধারিত মুলের চেযে বেশি দাম নিয়ে ভেক্তাদের সাথে প্রতারনা করতে নিষেধ করেন। কেউ অতিরিক্ত দাম নিলে প্রমান পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সমিতি প্রশাসনকে সহায়তা করবে বলে তিনি জানান। বাৎসরিক বনভোজন ও মিলন মেলায় লটারী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।






