পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় নববর্ষের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পহেলা বৈশাখকে বাঙালির প্রাণের উৎসব হিসেবে উল্লেখ করে তা আনন্দঘন ও সুষ্ঠু পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। ঐতিহ্যবাহী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আ. মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, ওসি (অপারেশন) জুলফিকার আলী, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব এবং ইউএএনও সিএ আব্দুল বারী।
এছাড়া সভায় অংশ নেন পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. আসাদুল ইসলাম, ফসিয়ার রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল বাইন, প্রধান শিক্ষক আ. ওহাব ও দেবাশীষ সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীবৃন্দ।









