শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির হিট অ্যাকশন ডে কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির হিট অ্যাকশন ডে কর্মসূচির উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ৫ দিনব্যাপী হিট অ্যাকশন ডে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করা এবং গরমজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পাইকগাছায় ৫ দিনব্যাপী হিট অ্যাকশন ডে কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিট।

৩ জুন বুধবার সকালে পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ডাঃ আব্দুল মজিদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, প্রভাষক আবু সালেহ ইকবাল, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হুরায়রা বাদশা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ ইলিয়াস শাহ। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মোঃ তিতাস পারভেজ জীম, মিমি আক্তার, সাফিয়া সুলতানা তানিয়া, আলিফ আরমান রাতুল, জাবির মাহমুদসহ যুব সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে পথচারীদের মাঝে ছাতা, হাতপাখা ও সুপেয় পানি বিতরণ করা হয়। পাশাপাশি তীব্র তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাব, হিট স্ট্রোকের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়।

আয়োজকরা জানান, চলমান তাপদাহে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে আগামী পাঁচ দিনব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Ads small one

পুড়ে পুড়ে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
পুড়ে পুড়ে

অনিমেষ চন্দন
বাতাসে আগুন লেগে কিভাবে পোড়ে
তুমি তো দেখো না
বোঝনা কিভাবে দগ্ধ হলে মানুষের মন
ফেরার আর আশা থাকে না
তবু তো আগুন নিয়ে খ্যালো রাত-দিন
কে কোথায় কিভাবে দগ্ধ হয়
পুড়ে যায় সময় আঁচে
তুমি তার খবর রাখো না!

পিপাসায় পুড়ে গেলে মন
মানুষের কতটুকু অবশিষ্ট থাকে
সেসব হিসেবে-নিকেশ তুমি তো রাখো না
জানলে না দ্বিধা-দ্বন্ধের প্রদীপের আলো
কতটুকু শিখা কতদূর পোড়াবার
সামর্থ্য আছে তার
কখনো নেও নি-খবর
কেমন আগুনে আজ পুড়ে পুড়ে নিজেই অঙ্গার!

নির্লজ্জ লোভী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
নির্লজ্জ লোভী

‎বাবুর আলী গোলদার
‎নির্লজ্জ লোভী বেহায়া কয় কারে
‎শুনেছি রাজায় রাজায় যুদ্ধ বাঁধে
‎রাজ পতœীকেও ক্ষমা নাহি করে
‎কাপুরুষ ইতর ট্রাম মরবে বেঘোরে।

‎ক্ষমতা থাকে রাশায় যা
‎চীন ভারত ফ্রান্সে যা
‎গোটা মধ্য প্রাচ্য লুটে
‎ঘরের মধ্যে দুর্বলেরে হানে
‎তেল স্বর্ণ সম্পদ ভেনিজুয়েলা লোটে
‎ধিক শত ধিক ইতর প্রাণী বটে।

‎তেজদিপ্ত সূর্য হতো না অস্তমিত
‎সেও এখন টেমস তীরে স্তিমিত।
‎বলদ ইউরোপকে ভাঙ্গিয়ে
‎মাতাল দুনিয়া লুণ্ঠনে
‎সব হারিয়ে যাবে
‎সে দিন বেশি দূরে নয়
‎নীপিড়ীতের হবে জয়।

প্রতীক্ষার রেস্তোরাঁ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
প্রতীক্ষার রেস্তোরাঁ

শিমুল পারভীন
প্রতীক্ষার রেস্তোরাঁয়, কফির অর্ডার দিয়ে
তুমি গেলে অন্য কোথাও!
ভুলে গেলে তোমার কফির পেয়ালা এখানে শূন্য
পড়ে আছে অবহেলায়। আমি তবু আজও ভাবি
আ মারও একজন ভালোবাসার মানুষ ছিলো।
ছিলো শব্দটার মাঝে লুকিয়ে রাখি আমার যাবতীয় শোক,
গচ্ছিত রাখি স্বপ্নের রঙিন সিড়ি। শেষ বিকেলের
নরম আলোয় আমার প্রতীক্ষারা
তোমার ফেরার পথের দিকে তাকিয়ে থাকে বড্ড প্রত্যাসায়।
তোমার অস্তিত্বের পর্দা ছায়া ছায়া রঙে ধীরে ধীরে সরে যায়।
প্রতীক্ষার অনাবৃত পোশাক পরে আমার স্বপ্নেরা তবু এক বসন্ত
থেকে অন্য বসন্তে শুধু তোমাকেই খুঁজে বেড়ায়। তুমি কি তবে ভুলে
গেছো হাটঁতে হাঁটতে পথ। অন্য এক অজানা পথে,
এক অচেনা ঠিকানায় তোমার পায়ের শব্দ যেন শুনতে পাই।
এ জীবনে হবেনা বুঝি তোমার একটু সময়।
শূন্য কফির কাপ, অপেক্ষার দীর্ঘ পথ-নিঃসঙ্গ দ্বীপের মতো
বাঁচিয়ে রাখে আমায়। শুধু সান্ত¡না এটুকু,
আমারও একজন প্রতীক্ষার
মানুষ আছে যার কাছে গচ্ছিত আছে আমার
অমীমাংসিত সম্পর্কের যাবতীয় শোক।