বহেরা দারুণ উলুম আলিম মাদ্রাসার সততা স্টোরের উদ্বোধন
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বহেরা দারুণ উলুম আলিম মাদ্রাসায় সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সততা স্টোরের উদ্বোধন করেন।
বহেরা দারুণ উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ ওয়ালিদ হুসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য আমিরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক হাফেজ মাওলানা আব্দুস ছাত্তার।












