বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বাগআঁচড়ায় ৮ দলীয় ফুটবল খেলায় টেংরা একাদশ চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
বাগআঁচড়ায় ৮ দলীয় ফুটবল খেলায় টেংরা একাদশ চ্যাম্পিয়ন

মো. সেহাগ হোসেন, বাগআঁচড়া-শার্শা (যশোর): যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ‘জুলাই স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে’ টেংরা একাদশ ১-০ গোলে কলোনী সোনাতনকাঠি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার বিকালের ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মানুষের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশ করে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালি, সেক্রেটারি তবিবুর রহমান, মাস্টার নজরুল ইসলাম মোল্লা ও যুব জামায়াতের সভাপতি মাওলানা হাদিউজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Ads small one

ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে

অনলাইন ডেস্ক: ঘরে ঘরে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনে উৎসাহী করছে বাংলাদেশ সরকার। নিজের ঘরে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে অতিরিক্ত থাকলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করে টাকাও আয় করা যাবে। জাতীয় গ্রিডে দেওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকার ১০.৫০ টাকা করে দেবে। এতে শুধু নিজের বিদ্যুৎ উৎপাদন নয়, অর্থ উপার্জনের পথও খুলছে।

এ বিষয়ে সরকারি এক বিজ্ঞাপনে বলা হয়েছে, সোলার দিয়ে নিজের বিদ্যুৎ নিজেই উৎপাদন করুন। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আয় করুন। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকার ১০ টাকা ৫০ পয়সা করে দেবে।

২৮ ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে সোলার সিস্টেম চালু করে ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতে এই পরিমাণ প্রণোদনা পাওয়ার সুযোগ থাকবে।

সোলার বাছাইয়ের বিষয়ে সরকারি এই বিজ্ঞাপনে বলা হয়েছে, আগে দেখুন আপনার ছাদে কতটা সোলার বসানো যাবে। সোলার ক্যালকুটের ব্যবহার করে সহজেই হিসাব করুন। তালিকাভুক্ত সোলার কোম্পানি বেছে নিন। সোলার ও ব্যাটারি বসানো ও রক্ষণাবেক্ষণে সহায়তা করবে। সময়ের মধ্যে সোলার চালু করুন। ২৮ ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করুন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় এবং বর্তমান সরকারের অষ্টম একনেক সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বর্তমান সরকারের মেয়াদে এটিই সবচেয়ে বড় একনেক সভা। সভায় মোট ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ১৬টি মেগা প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে তালায় সংলাপ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে তালায় সংলাপ অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ’র সাথে তালায় প্রান্তিক, দলিত ও পিছিয়ে পড়া জনোগষ্ঠীর প্রতিনিধিদের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। তালার বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহেযাগীতায় সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের অধিনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভূমিজ ফাউন্ডেশন সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন, ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগ্যাল এইড এর কর্মপরিধি, সেবা গ্রহীতাদের সেবা প্রদান ও গ্রহণসহ বিচার প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার লিটন দাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা বারের আইনজীবী অ্যাড. মনির উদ্দীন। এসময় সাংবাদিক জুলফিকার রায়হান, ভূমিজ ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা দে অঞ্জন কুমার, তারেক সরকার, সপ্না বিশ^াস, মহাদেব দাশসহ অংশগ্রহণকারী দলিত ও প্রান্তিক নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।