শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

বাগেরহাটে মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া হলো কুমির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
বাগেরহাটে মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া হলো কুমির

বাগেরহাটের হজরত খান জাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি স্থানান্তর করা হয়েছে। বুধবার সকাল থেকে বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা কুমিরটি ধরার কার্যক্রম শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্বপাড়ে কুমিরটির অবস্থান শনাক্ত করা হয়। পরে দুপুর ১২টার দিকে কুমিরটিকে নিয়ন্ত্রণে এনে দিঘি থেকে তোলা হয়।

পরে বিশেষ ব্যবস্থায় কুমিরটিকে গাড়িতে করে খুলনায় বন বিভাগের বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়।

এর আগে গত সোমবার রাতে কুমিরটির আক্রমণে ফাতেমা নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত ফাতেমা আক্তার মাজারে থাকা এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। পরে জননিরাপত্তার স্বার্থে মঙ্গলবার রাতে জরুরি সভায় জেলা প্রশাসন কুমির স্থানান্তরের এ সিদ্ধান্ত গ্রহণ করে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, ‘জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মাজারের দিঘি থেকে কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত প্রাণীটিকে খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রে রাখা হবে। পরবর্তী সময়ে কুমিরটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

এর আগে গত ৮ এপ্রিল দিঘির ঘাট থেকে কুমিরটি একটি কুকুরকে টেনে নিয়ে যায়। টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনায় আসে। মাজারের শুরু থেকে কুমির থাকলেও বর্তমানে মাজারে থাকা কুমিরটি খান জাহানের অবমুক্ত করা কুমিরের বংশধর নয়।

জানা যায়, খান জাহান আলী (রহ.) এই দিঘি খনন করে এক জোড়া কুমির ছেড়েছিলেন। পরে সেগুলোর মধ্যে পুরুষটির নাম রাখেন কালাপাহাড় ও স্ত্রী কুমিরটির নাম ধলাপাহাড়। এরপর সেগুলোর বংশধর কুমিরদের মধ্যে পুরুষকে ‘কালাপাহাড়’ আর স্ত্রী কুমিরকে ‘ধলাপাহাড়’ ডাকা হতো। সেগুলোর সর্বশেষ বংশধরের মৃত্যু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে।

এর আগে ২০০৫ সালে ভারত থেকে কয়েকটি কুমির এনে দিঘিতে ছাড়া হয়। কিন্তু এর কয়েকটি মারা যায়। সর্বশেষ একটি ২০২৩ সালের অক্টোবরে মারা যায়। এরপর থেকে দিঘিতে একটি কুমিরই ছিল।

Ads small one

প্রতীক্ষার রেস্তোরাঁ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
প্রতীক্ষার রেস্তোরাঁ

শিমুল পারভীন
প্রতীক্ষার রেস্তোরাঁয়, কফির অর্ডার দিয়ে
তুমি গেলে অন্য কোথাও!
ভুলে গেলে তোমার কফির পেয়ালা এখানে শূন্য
পড়ে আছে অবহেলায়। আমি তবু আজও ভাবি
আ মারও একজন ভালোবাসার মানুষ ছিলো।
ছিলো শব্দটার মাঝে লুকিয়ে রাখি আমার যাবতীয় শোক,
গচ্ছিত রাখি স্বপ্নের রঙিন সিড়ি। শেষ বিকেলের
নরম আলোয় আমার প্রতীক্ষারা
তোমার ফেরার পথের দিকে তাকিয়ে থাকে বড্ড প্রত্যাসায়।
তোমার অস্তিত্বের পর্দা ছায়া ছায়া রঙে ধীরে ধীরে সরে যায়।
প্রতীক্ষার অনাবৃত পোশাক পরে আমার স্বপ্নেরা তবু এক বসন্ত
থেকে অন্য বসন্তে শুধু তোমাকেই খুঁজে বেড়ায়। তুমি কি তবে ভুলে
গেছো হাটঁতে হাঁটতে পথ। অন্য এক অজানা পথে,
এক অচেনা ঠিকানায় তোমার পায়ের শব্দ যেন শুনতে পাই।
এ জীবনে হবেনা বুঝি তোমার একটু সময়।
শূন্য কফির কাপ, অপেক্ষার দীর্ঘ পথ-নিঃসঙ্গ দ্বীপের মতো
বাঁচিয়ে রাখে আমায়। শুধু সান্ত¡না এটুকু,
আমারও একজন প্রতীক্ষার
মানুষ আছে যার কাছে গচ্ছিত আছে আমার
অমীমাংসিত সম্পর্কের যাবতীয় শোক।

 

সে মালা তোমার জন্য

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
সে মালা তোমার জন্য

কিশোরীমোহন সরকার
এখনও অনেকটা পথ হাঁটা বাকি
পেরুতে হবে গোটাকয়েক টিলা, দুটো পাহাড়
একটা সাগর, অর্ধেকটা মরুভূমি;
ছোটখাট কয়েকটি খরস্রোতা নদীও জানাচ্ছে আহ্বান!
তুমি হাত বাড়ালে ভাবতাম না
বিশ্বাস করো, আদৌ ভাবতাম না!
পার হয়ে যেতাম-কুয়াশা, রোদ্দুর, মেঘ, বৃষ্টি, ঢেউ…
হাতছানি দিচ্ছে আর্মস্ট্রং, উৎসাহ যোগাচ্ছে রবার্ট ব্রুস
মন্ত্র দিচ্ছে মৌমাছি, মালা গেঁথে দাঁড়িয়ে প্রতীতি।

গিরি, তুমি না চাইলেও মালা আমি পরবই!

সে মালা তোমার জন্যে
‘তোমায় সাজাব যতনে কুসুম রতনে…’

শ্যামনগরে জামায়াতের ১৩ কর্মীর বিএনপিতে যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে জামায়াতের ১৩ কর্মীর বিএনপিতে যোগদান

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জামায়াতে ইসলামীর ১৩ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চ-ীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা জামায়াত ত্যাগের ঘোষণা দেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। যোগ দেওয়া ব্যক্তিরা হলেন—কামাল হোসেন মিন্টু, শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম, আবদুস আজিজ, জিল্লুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান ঢালী, আবদুস মাজেদ, সাহেদ হোসেন, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী ও তৌহিদুর রহমান।

পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন নবঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম।